পঁচিশ হাজারে 4K স্মার্ট টিভি নিয়ে এল JVC

JVC 43N7105 43-inch 4K Smart LED TV এর দাম 24,999 টাকা। এই টিভির অন্যতম প্রধান আকর্ষন কোয়ান্টাম ব্যাকলাইটিং টেকনোলজি। স্মার্ট টিভি হওয়ার কারনে এই টিভিতে থাকছে একগুচ্ছ ফিচার।

পঁচিশ হাজারে 4K স্মার্ট টিভি নিয়ে এল JVC

নতুন JVC 4K স্মার্ট টিভির সামনে সাউন্ড বার স্টাইলের 40W স্পিকার থাকছে

হাইলাইট
  • JVC 43N7105 43-inch 4K Smart LED TV এর দাম 24,999 টাকা
  • টিভির সামনে সাউন্ড বার স্টাইলের 40W স্পিকার থাকছে
  • থাকছে কোয়ান্টাম ব্যাকলাইট টেকনোলজি
বিজ্ঞাপন

ভারতে প্রায় প্রতি সপ্তাহেই নতুন স্মার্ট টিভি লঞ্চ হচ্ছে। এবার নতুন 4K LED স্মার্ট টিভি নিয়ে এল JVC। Flipkart থেকে পাওয়া যাবে নতুন এই টিভি। JVC 43N7105 43-inch 4K Smart LED TV এর দাম 24,999 টাকা। এই টিভির অন্যতম প্রধান আকর্ষন কোয়ান্টাম ব্যাকলাইটিং টেকনোলজি। স্মার্ট টিভি হওয়ার কারনে এই টিভিতে থাকছে একগুচ্ছ ফিচার।

JVC 43N7105C টিভিতে রয়েছে কোয়ান্টাম ব্যাকলাইট টেকনোলজি। 55 ইঞ্চি স্মার্ট টিভিতেও এই ফিচার ব্যবহার করেছিল জাপানের কোম্পানিটি। সেই টিভি কিনতে 38,999 টাকা খরচ হবে। এবার 24,999 টাকায় 43 ইঞ্চি টিভিতে একই ফিচার যোগ করল JVC।

JVC 43N7105C টিভিতে রয়েছে একটি 43  ইঞ্চি 4K প্যানেল। টিভির সামনে সাউন্ড বার স্টাইলের 40W স্পিকার থাকছে। 43 ইঞ্চি 4K প্যানেলে থাকছে 60 Hz রিফ্রেশ রেট। থাকছে তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, 8GB  স্টোরেজ আর 1GB RAM। একগুচ্ছ প্রিলোডেড অ্যাপ সহ পাওয়া যাবে এই টিভি। JVC অ্যাপ স্টোর থেকে 500 টি অ্যাপ ইনস্টল করা যাবে।

অশিও প্রোডাক্টের জন্যই বিখ্যাত জাপানের JVC ব্র্যান্ড। সম্প্রতি ভারতের ভিয়েরা গ্রুপের সাথে হাত মিলিয়ে স্মার্ট টিভি তৈরী শুরু করেছে JVC। নয়ডার ভিয়েরা গ্রুপ JVC স্মার্ট টিভির সব যন্ত্রাংশ সরবরাহ করে।

  • KEY SPECS
  • NEWS
Display 43.00-inch
Screen Type LED
Dimensions 93x57x9
Smart TV Yes
Resolution Standard 4K
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »