Mi Band 4 কে টেক্কা দিতে ভারতে নতুন স্মার্টওয়াচ নিয়ে এল Lenovo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 সেপ্টেম্বর 2019 11:39 IST
হাইলাইট
  • Croma আর Flipkart থেকে পাওয়া যাবে Lenovo Carme
  • সাত দিন ব্যাক আপ পাওয়া যাবে
  • এই স্মার্টওয়াচের প্রধান আকর্ষন 24 ঘন্টা হার্ট রেট সেন্সর

Lenovo Carme স্মার্টওয়াচে থাকছে কালার ডিসপ্লে

Mi Band 4 কে টেক্কা দিতে ভারতে লঞ্চ স্মার্টওয়াচ লঞ্চ করল Lenovo। নতুন Lenovo Carme (HW25P) এর দাম 3,499 টাকা। এই স্মার্টওয়াচে রয়েছে একটি IPS ডিসপ্লে। এছাড়াও স্মার্ট ওয়াচের উপরে রয়েছে 2.5D কার্ভড গ্লাস। Carme এর প্রধান আকর্ষন 24 ঘন্টা হার্ট রেট সেন্সর। এছাড়াও থাকছে স্লিপ ট্র্যাকিং ফিচার। জল ও ধুলোর হাত থেকে রক্ষার জন্য Lenovo Carme এ থাকছে IP68 রেটিং। এছাড়াও স্মার্টফোনের সাথে কানেক্ট থাকছে ইনকামিং কল ও মেসেজ নোটিফিকেশন দিতে পারবে এই স্মার্টওয়াচ।

ইতিমধ্যেই ভারতে বিক্রি শুরু হয়েছে Lenovo Carme। ভারতে Croma আর Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।

Lenovo Carme স্পেসিফিকেশন

Lenovo Carme তে থাকছে একটি 1.3 ইঞ্চি IPS কালার ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস। Lenovo জানিয়েছে এই স্মার্টওয়াচে একাধিক হেলথ ও ফিটনেস ফিচার থাকছে। থাকছে 24 ঘন্টা হার্ট রেট মনিটর আর স্লিপ ট্র্যাকার। ব্যাডমিন্টন, বাস্কেটবল, সাইক্লিং, ফুটবল, দৌড়ানো, সাঁতার, ও হাঁটার মতো অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে এই বাজেট স্মার্টওয়াচ। এছাড়াও আবহাওয়া খবর, ফোন ফাইন্ডার, অ্যালার্ম, স্টপওয়াচ আর স্মার্টফোনের সব ইনকামিং নোটিফিকেশন আর ইনকামিং কল এর খবর দেবে Lenovo Carme।

একবার চার্জ করলে সাত দিন চলবে Lenovo Carme। থাকছে Bluetooth 4.2 কানেক্টিভিটি। Android আর iOS ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে এই স্মার্টওয়াচ।

 
KEY SPECS
Display Size 33mm
Compatible OS Android, iOS
Dial Shape Curved
Ideal For Unisex
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.