আগামী সপ্তাহে কালার ডিসপ্লে সহ আসছে Mi Band 4

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 জুন 2019 10:26 IST
হাইলাইট
  • Mi Band 4 এ থাকছে কালার ডিসপ্লে
  • একাধিক রঙে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড
  • আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে Mi Band 4

Mi Band 4 এ থাকছে কালার ডিসপ্লে

আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে Mi Band 4। লঞ্চের আগে এই ফিটনেস ব্যান্ডের নতুন টিজার প্রকাশ করেছে Xiaomi। সেখানে দেখা গিয়েছে একাধিক রঙে বাজারে আসবে জনপ্রিয় ফিটনেস ব্যান্ড টি। এছাড়াও Mi Band 4 এ থাকছে কালার ডিসপ্লে। এই প্রথম Mi Band সিরিজের ফিটনেস ব্যান্ডে কালার ডিসপ্লে দেখা যাবে। Mi Band 3 তে ছিল মোনোক্রোম ওলেড ডিসপ্লে। ভারতে Mi Band 3 এর দাম 1,999 টাকা।

Xiaomi প্রধান লেই জুন সোশ্যাল মিডিয়ায় Mi Band 4 এর টিজার প্রকাশ করেছেন। এই প্রথম্ Mi Band 4 এর সম্পূর্ণ ডিজাইন দেখা গেল। Mi Band 3 এর সাথে ডিজাইনে খুব বেশি পার্থক্য না থাকলেও Mi Band 4 এর প্রধান আকর্ষন হতে চলেছে কালার ডিসপ্লে। Mi Band 3 তে ছিল একটি মনোক্রোম ডিসপ্লে।

Advertisement

এছাড়াও ছবিতে Mi Band 4 এর বিভিন্ন কালার স্ট্র্যাপ দেখা গিয়েছে। যদিও এই ফিটনেওস ব্যান্ডের কোন স্পেসিফিকেশন জানা যায়নি। শোনা যাচ্ছে Mi Band 4 এ আগের জেনারেশানের থেকে বড় ব্যাটারি থাকতে চলেছে। এছাড়াও NFC সহ আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হবে Mi Band 4।

11 জুন চিনে লঞ্চ হবে Mi Band 4। আগামী মঙ্গলবার ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টে Mi Band 4 এর সাথেই একগুচ্ছ স্মার্ট হোম প্রোডাক্ট লঞ্চ করবে বেজিং এর কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi Band 4, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  2. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  3. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  4. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  5. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  6. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  7. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  8. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  9. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  10. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.