ঘর পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি, ভারতে আসছে Xiaomi-র ক্লিনিং রোবট

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 এপ্রিল 2020 17:47 IST
হাইলাইট
  • ঘর পরিস্কার করতে রোবট লঞ্চ করবে Xiaomi
  • ঘর ঝাঁট ফিয়ে মুছে দেবে এই রোবট
  • শুক্রবার এই প্রোডাক্ট লঞ্চ হবে

শুক্রবার লঞ্চ হবে Xiaomi -র রোবট ভ্যাকিউম ক্লিনার

চলতি সপ্তাহে ভারতে নতুন স্মার্টহোম ডিভাইস আনছে Xiaomi। শুক্রবার লঞ্চ হবে Mi Robot Vacuum। আজ টুইটারে এই প্রোডাক্টের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। 2016 সালে প্রথম চিনে রোবট ভ্যাকিউম ক্লিনার নিয়ে এসেছিল কোম্পানিটি। সেই প্রোডাক্টে কিছু আপডেট করে ভারতে আসছে Xiaomi-র ক্লিনিং রোবট।

রোবট ভ্যাকিউম ক্লিনার লঞ্চের ঘোষণা করলেও টিজারে নতুন প্রোডাক্টের মডেল নম্বর জানায়নি Xiaomi। 13 সেকেন্ডের একটি ভিডিওতে রোবট ভ্যাকিউম ক্লিনারের প্রথম ঝলক সামনে এসেছে।

Advertisement

গত বছর চিনে রোবট ভ্যাকিউমের লেটেস্ট মডেল লঞ্চ করেছিল Xiaomi। চিনে এই প্রোডাক্টের দাম 1,799 ইউয়ান (প্রায় 19,500 টাকা)। সব ঠিক থাকলে আগামীকাল এই মডেল ভারতে আসতে পারে। ঘর ঝাঁট দিয়ে মুছতে পারবে এই রোবট। থাকছে সুইপিং ও মপিং মোড। 2,100Pa সাকশানের একটি মোটর থাকছে।

কবে শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা? জানিয়ে দিল কেন্দ্র

এই রোবট ভ্যাকিউম ক্লিনারে থাকছে লেসার ডিটেক্ট সিস্টেম। যা ব্যবহার করে ঘরে কোথা কি আছে বুঝে নিতে পারে এই রোবট। Mi Home অ্যাপের সঙ্গে কানেক্ট করে স্মার্টফোন থেকেই এই রোবট নিয়ন্ত্রণ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.