আজ বিক্রি শুরু হচ্ছে Xiaomi Mi Watch Color; দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 জানুয়ারী 2020 11:59 IST
হাইলাইট
  • Mi Watch Color এ থাকছে হার্ট রেট সেন্সর
  • বিভিন্ন স্টাইলের স্ট্র্যাপ ব্যবহার বকরা যাবে
  • থাকছে এনএফসি পেমেন্ট

Mi Watch Color এ থাকছে হার্ট রেট সেন্সর আর এনএফসি পেমেন্ট সাপোর্ট

সম্প্রতি লঞ্চ হয়েছিল Xiaomi Mi Watch Color। এই স্মার্টওয়াচে থাকছে একটি বৃত্তাকার ডায়াল। শুক্রবার চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু করল Xiaomi। Mi Watch Color এ থাকছে একটি 1.39 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। থাকছে ১০ টি ট্র্যাকিং মোড। Mi Watch Color এর মাধ্যমে স্ট্রেস ও স্লিপ মনিটর করা যাবে। থাকছে একটি 24x7 হার্ট রেট ট্র্যাকিং সেন্সর। কোম্পানির দাবি এক চার্জে 14 দিন চলবে এই ডিভাইস।

Mi Watch Color এর দাম

Mi Watch Color এর দাম 799 ইউয়ান (প্রায় 8,000 টাকা)। শুক্রবার চিনে Mi.com থেকে এই ডিভাইস বিক্রি শুরু হবে। যদিও চিনের বাইরে কবে এই প্রোডাক্ট লঞ্চ হবে জানা যায়নি।

Advertisement

সম্প্রতি চিনে এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Xiaomi Mi Watch Color এর ডিজাইন ও বিভিন্ন রঙ প্রকাশ করেছে Xiaomi। যদিও এক স্মার্টওয়াচের স্পেসিফিকেশন, ব্যাটারি ও ডিসপ্লে সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। যদিও নতুন স্মার্টওয়াচের থাকছে হার্টরেট সেন্সর, ফিটনেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, কলিং আর নোটিফিকেশন সাপোর্ট।

নতুন Xiaomi Mi Watch Color স্মার্টওয়াচে থাকছে কিউআর কোড পেমেন্ট সাপোর্ট। টিজারে প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে কালো, সোনালী ও রুপালি রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। থাকছে সিলিকন, লেদার অথবা মেটাল স্ট্র্যাপ। বিভিন্ন রঙে Xiaomi Mi Watch Color এর স্ট্র্যাপ পাওয়া যাবে।

কোম্পানি জানিয়েছে Xiaomi Mi Watch Color এ লম্বা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। শুক্রবার চিনে এই প্রোডাক্ট বিক্রি শুরু করবে কোম্পানি। যদিও ভারতে কবে এই স্মার্টওয়াচ লঞ্চ হবে জানা যায়নি।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.