এবার ফিটনেস ট্র্যাকার লঞ্চ করল Myntra

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 জুন 2018 11:37 IST
হাইলাইট
  • Blink Go এর দাম 4,199 টাকা
  • Myntra র End of Reason সেল এ এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হবে
  • 22 জুন থেকে 25 জুন পর্যন্ত এই সেল চলবে

 

নিজেদের স্মার্ট ওয়্যারেবেল ডিভাইস লঞ্চ করল Myntra। Myntra Blink Go নামে একটি ফিটনেস ট্র্যাকার লঞ্চ করেছে Flipkart এর এই কোম্পানিটি। Blink Go এর দাম 4,199 টাকা। নিজেদের গবেষনাগারে এই ফিটনেস ব্যান্ড তৈরী করেছে কোম্পানিটি। Myntra র End of Reason সেল এ এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হবে। শুক্রবার 22 জুন থেকে সোমবার 25 জুন পর্যন্ত এই সেল চলবে। এই সেলে বিশেষ দামে Blink Go বিক্রি হবে বলে জানিয়েছে Myntra।

Advertisement

গ্রাহকরা এই ব্যান্ডের মাধ্যমে নিজেদের ফিটনেস সম্পর্কে ওয়াকিবহাল থাকবে বলে জানিয়েছে Myntra। এই ফিটনেস ট্র্যাকার দিয়ে স্টেপ, দুরত্ব, ক্যালোরি, ও ঘুম এর হিসাব রাখা যাবে। এর সাথেই Blink Go তে একটি হার্ট রেট সেন্সার থাকছে। Blink Go তে একটি TFT ডিসপ্লে থাকবে। এর সাথেই আপনার পছন্দের ডিজাইনার স্ট্র্যাপ পেয়ে যাবেন। এছাড়াও স্মার্টফোনের সাথে কানেক্ট করে সাধারন অ্যালার্ট ও নোটিফিকেশান পাওয়া যাবে।

ঘুমের লক্ষ্যমাত্রা সহ একাধিক ফিচার রয়েছে Blink Go তে। ঘুমের সময় হয়ে গেলে আপনাকে এই ফিটনেস ট্র্যাকার তা মনে করিয়ে দেবে। এছাড়াও নিজের বন্ধুদের সাথে এই নিয়ে মজার খেলা খেলতে পারবেন।

ইমেলে এক বিবৃতিতে Myntra জানিয়েছে একটি ফিটনেস ট্র্যাকার তৈরী করার ক্ষমতা থেকেই নতুন বিভাগে ভবিষ্যতে আরও অরোডাক্ট লঞ্চ করবে কোম্পানি। Myntra ওয়্যারেবেল প্ল্যাটফর্মের উপরে তৈরী হয়েছে Blink Go। “এর মাধ্যমে অনেক রকমের ওয়্যারেবেল ডিভাইস বানানো সম্ভব। এই ডিভাসগুলি নিজেদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। এই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই আমাদের ভবিষ্যতের প্রোডাক্ট তৈরী হবে।”

Advertisement

“ওয়্যারেবেল বাজারে আসতে পেরে আমরা উত্তেজিত বোধ করছি। ফ্যাশান ও টেকনোলজির এও আদর্শ মেলবন্ধন Blink Go ফিটনেস ব্যান্ড। গ্রাহকদের ফিট থাকতে সাহায্য করবে Blink Go।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Myntra, Blink Go, Fitness, Smartwatches
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  2. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  3. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  4. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  5. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  6. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  7. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  8. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  9. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  10. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.