ANC প্রযুক্তি যুক্ত নয়েজ কোম্পানীর নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও - Noise Buds N1 Pro

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 21 অগাস্ট 2024 11:35 IST
হাইলাইট
  • Noise Buds N1 Pro বাডটিতে জল থেকে সুরক্ষার জন্য একটি IPX5 রেটিং নির্মিত ক
  • TWS ইয়ারবাডটি দ্বিমাত্রিক সংযোগ স্থাপন সমর্থন করে
  • Noise Buds N1 Pro বাডটিতে ব্লুটুথ 5.3 সংযোগ স্থাপন করা আছে

Photo Credit: Noise

বিগত বুধবার ভারতে লঞ্চ হয়েছে নয়েজ কোম্পানীর  Noise Buds N1 Pro। এটি একটি সক্রিয় শব্ধ বাতিলকরন প্রক্রিয়া (ANC) দ্বারা গঠিত এবং তার -ছাড়া ( wireless ) বিশেষ প্রযুক্তি দ্বারা নির্মিত ইয়ার ফোন, ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS)। 

ইয়ারফোনটি ফার্স্ট চার্জিং ব্যাবস্থা দ্বারা চালিত। এটি একবার পূর্ণ চার্জযুক্ত ব্যাটারীর বিনিময়ে 60 ঘন্টা পর্যন্ত চালিত হতে পারে।এটি  ইন্সটাচার্জ ,ফাস্ট-চার্জিং প্রযুক্তিও সমর্থন করে যেটির মাধ্যমে 10 মিনিটের চার্জের বিনিময়ে 200 মিনিট পর্যন্ত বাধাহীন ভাবে এটি চলতে সক্ষম।  

এছাড়াও ইয়ারফোনটিতে 11 মিমি ড্রাইভার যুক্ত করা আছে।এবং সংযোগ স্থাপনের জন্য এটির মধ্যে  ব্লুটুথ 5.3 এবং হাইপার সিঙ্ক প্রযুক্তিও বর্তমান।যেটির দ্বারা যে কোনো ধরনের তাৎক্ষণিক সংযুক্ত হওয়ার সুবিধা পাওয়া যায়। 

ভারতে Noise Buds N1 Pro  এর দাম এবং উপলব্ধতা: 

ভারতে এই নতুন ইয়ার বাডটি 1,499  টাকায় উপলব্ধ। কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে,গ্রাহকরা চলতি মাসের শেষের দিকে বাডটি  অ্যামাজনের মাধ্যমে পেতে পারেন। 

এছাড়াও ইয়ারফোনগুলি gonoise.com ওয়েবসাইটটিতেও পাওয়া যাবে। বাডটি চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে -ক্রোম ব্ল্যাক, ক্রোম বেইজ, ক্রোম গ্রিন এবং ক্রোম পার্পল৷ 

Advertisement

Noise Buds N1 Pro এর স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য: 

Noise Buds N1 Pro বাডটি স্পোর্ট 11mm ড্রাইভার এবং পরিবেশগত শব্ধ বাতিলকরণ (ENC) প্রক্রিয়ার দ্বারা গঠিত এবং একটি কোয়াড মাইক সংস্থাপন করা আছে  যার দ্বারা কলের মাধ্যমে স্পষ্ট আওয়াজ পাওয়া যায়। এবং এটিতে 32dB পর্যন্ত সক্রিয় শব্দ বাতিল করন (ANC) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।এছাড়াও এটি টাচ্ পদ্ধতির সমন্বয়ে গঠিত। বাডগুলি ক্রোম এবং মেটালিক ফিনিশ দ্বারা সজ্জিত। 

Noise Buds N1 Pro বাডটি 40ms এর কম লেটেন্সি যুক্ত যা ,যে কোনো গেম বা অডিও এবং ভিডিওগুলির মধ্যে ল্যাগ বা ব্যবধান কমাতে সমর্থন করে। এই ইয়ারফোনগুলি দ্বিমাত্রিক সংযোগ স্থাপন প্রযুক্তি এবং হাইপার সিঙ্ক প্রযুক্তি দ্বারা নির্মিত। যেটির মাধ্যমে বাডটি দ্রুততার সাথে নির্বিঘ্নে যে কোনো সংযোগ স্থাপন করতে সক্ষম। 

এটিতে ব্লুটুথ 5.3 সংযোগ এবং একটি ওয়েক ও পেয়ার বৈশিষ্ট্য রয়েছে। যেটি ইতিমধ্যে ইয়ারফোন গুলিতে যুক্ত থাকা পূর্বের ডিভাইসগুলির সাথে সহজেই সংযোগ করে স্থাপন করতে সাহায্য করে। 

Advertisement

Noise Buds N1 Pro বাডটি চার্জিং কেস সহ একবার চার্জের দ্বারা 60 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে।এছাড়া এটি ইনস্টাচার্জ প্রযুক্তি সমর্থন করে এবং 10 মিনিটের দ্রুত চার্জিংএর বিনিময়ে 200 মিনিট পর্যন্ত প্লেব্যাক সময় দিতে পারে।  ইয়ারফোনগুলিতে জল থেকে সুরক্ষার জন্য  IPX5 রেটিং নির্মিত করা হয়েছে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  2. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  3. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  4. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  5. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  6. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  7. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  8. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  9. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  10. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.