25 মে ভারতে স্মার্টটিভি ও স্মার্টওয়াচ নিয়ে আসছে Realme

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 মে 2020 12:44 IST

25 মে ভারতে আসছে Realme'র স্মার্টওয়াচ ও স্মার্টটিভি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই দুই প্রোডাক্ট লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিয়েছে চিনের সংস্থাটি। বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে ইতিমধ্যেই এই লঞ্চের আমন্ত্রণ পাঠিয়েছে কোম্পানিটি। ইউটিউব সব প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে লঞ্চ ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে রিয়েলমি।

25 মে দুপুর 12 টা 30 মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে। ফেসবুক, টুইটার ও ইউটিউব থেকে কোম্পানির প্রথম স্মার্টওয়াচ ও স্মার্টটিভি লঞ্চ সম্প্রচার করবে রিয়েলমি।

Advertisement

43 ইঞ্চি ডিসপ্লে সহ বাজারে আসবে রিয়েলমির প্রথম স্মার্টটিভি। অ্যানড্রয়েড টিভি ও গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকছে। যদিও 43 ইঞ্চি মডেলের সঙ্গেই 32 ইঞ্চি ডিসপ্লের টিভি লঞ্চ কররে পারে চিনের সংস্থাটি।

এছাড়াও গত সপ্তাহে Realme Watch-এর টিজার প্রকাশ করেছে চিনের সংস্থাটি। IP 68 ওয়াটার রেসিস্ট্যান্ট এই স্মার্টওয়াচে থাকবে 1.4 ইঞ্চি ডিসপ্লে। চলতি বছরেই Gadgets 360কে দেওয়া এক সাক্ষাৎকারে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন 2020 সালে ভারতে স্মার্টওয়াচ নিয়ে আসবে সংস্থাটি।

সম্প্রতি কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে স্মার্টওয়াচ লঞ্চের ইঙ্গিত দেওয়া হয়েছে। একই ভিডিও শেয়ার করেছেন মাধব শেঠ।

Advertisement

ভিডিওতে এই স্মার্টওয়াচের আকার দেখে অ্যাপেল ওয়াচের কথা মনে পড়বে। থাকছে কার্ভড ডিসপ্লে। জানানো হয়েছে Realme Watch নামেই বাজারে আসবে এই প্রোডাক্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme TV, Realme Watch
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.