সেলফি ক্যামেরা ব্যবহার করেই হবে টাইপিং! নতুন প্রযুক্তি আনছে Samsung

বিজ্ঞাপন
Harpreet Singh, আপডেট: 31 ডিসেম্বর 2019 07:54 IST
হাইলাইট
  • আগামী মাসে পাঁচটি নতুন প্রোডাক্ট আনছে Samsung
  • SelfieType এর মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করেই হবে টাইপিং
  • সামনের ক্যামেরা ব্যবহার করে এই কাজ হবে

স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপে এই ব্যবহার করা যাবে SelfieType

Photo Credit: Samsung

2012 সালে প্রথম C-Lab শুরু করেছিল Samsung। এই প্রোজেক্টে কোম্পানির কর্মীরা নিজে যে প্রোজেক্টে স্বচ্ছন্দ বোধ করেন সেখানে কাজ করতে পারেন। বিগত কয়েক বছর ধরেই CES (কনসিউমার ইলেকট্রনিক শো) ইভেন্টে বিভিন্ন C-Lab প্রোজেক্ট গোটা বিশ্বের সামনে আনছে দক্ষিণ কোরিয় কোম্পানিটি। সম্প্রতি SelfieType নামের এমনই একই প্রোজেক্ট সামনে এসেছে। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে ফোনের সেলফি ক্যামেরা ব্যবহার করে টাইপ করা যাবে।

নতুন SelfieType প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে গ্রাহকের আঙুলের নড়াচড়া বুঝে নেবে স্মার্টফোন। এই পদ্ধতিতে QWERTY কিবোর্ডের মাধ্যমে টাইপ করা যাবে। Samsung জানিয়েছে SelfieType প্রযুক্তি ব্যবহার করতে আলাদা হার্ডওয়্যারের প্রয়োজন হবে না। স্মার্টফোন, ট্যাবলেট এমনকি ল্যাপটপের সামনের ক্যামেরা ব্যবহার করে কাজ করবে SelfieType।

SelfieType ছাড়াও 2020 সালের CES ইভেন্টে আরও একগুচ্ছ নতুন প্রযুক্তি আনবে Samsung। এর মধ্যে অন্যতম 'Becon' ও 'SunnySide' এর মতো প্রোজেক্টগুলি। চুল ঝরা কমাতে কাজে লাগবে 'Becon'। অন্যদিকে 'SunnySide' প্রোজেক্টে কৃত্রিম উপায়ে সূর্যের আলো তৈরি করা হতে পারে।

এছাড়াও Samsung একটি নতুন সেন্সর লঞ্চ করবে। নতুন এই সেন্সর ব্যবহার করে অতিবেগুনী রশ্মি মাপা যাবে। ওয়্যারেবেল ডিভাইসে এই সেন্সর ব্যবহার কতে পারে। এর ফলে অতিবেগুনী রশ্মি থেকে বিকিরণ থেকে দূরে থাকা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, CES 2020, SelfieType
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.