Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক

Snap দাবি করছে, "Snap Specs AR হালকা ওজনের চশমার মধ্যে নির্মিত একটি পরিধানযোগ্য কম্পিউটার।"

Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক

Photo Credit: Snap

Specs AR Glasses support interactive AR experiences directly within the user's surroundings

হাইলাইট
  • Snap Specs AR স্মার্ট গ্লাস একইসঙ্গে বাস্তব পরিবেশ ও ভার্চুয়াল তথ্য দেখাব
  • এই স্মার্ট চশমায় অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তি রয়েছে
  • Specs AR গ্লাসে একটি AI-চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে
বিজ্ঞাপন

Snap লঞ্চ করল Specs AR স্মার্ট গ্লাস। অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিসম্পন্ন এই স্মার্ট চশমা বাস্তবের সঙ্গে ডিজিটাল তথ্যের মিশেলে অভিনব পরিবেশ তৈরি করতে সক্ষম। সংস্থা দাবি করছে, "এটি হালকা ওজনের চশমার মধ্যে নির্মিত একটি পরিধানযোগ্য কম্পিউটার।" Snap আরও জানিয়েছে, Specs এমনভাবে বানানো হয়েছে যাতে ভার্চুয়াল কনটেন্ট আশেপাশের পরিবেশের সঙ্গে  সমন্বয় ঘটাতে পারে। ব্যবহারকারীদের চোখের সামনে অনেকটা ডেস্কটপের মতো ইন্টারফেস ভেসে উঠবে। Spcs চশমায় সি-থ্রু বা স্বচ্ছ লেন্স ব্যবহার করা হয়েছে। এটি বাস্তব জগতের উপর ডিজিটাল কনটেন্ট প্রদর্শন করবে৷ অর্থাৎ, চশমা পরলে একইসঙ্গে বাস্তব পরিবেশ এবং ভার্চুয়াল তথ্য দেখা যাবে।

Specs AR Glasses ফিচার্স, দাম

স্ন্যাপ দাবি করছে, স্পেকস এআর গ্লাস 51 ডিগ্রি ডায়াগোনাল ফিল্ড অফ ভিউ (FoV) ও 1.6 কোটি রঙ সমর্থন করে। ফলে ডিজিটাল বস্তু বা তথ্য আরও উজ্জ্বল এবং বাস্তবসম্মতভাবে চোখের সামনে ভেসে উঠবে। গ্রাহকরা আলাদা কোনও মোবাইল ফোন, ট্যাবলেট বা কম্পিউটারের স্ক্রিনের দিকে না তাকিয়ে সরাসরি চশমার কাঁচে ভেসে ওঠা ডিজিটাল তথ্য, ভার্চুয়াল বস্তু, ও অ্যাপের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে।

Specs AR Glasses-এর লক্ষ্য বাস্তব এবং ডিজিটাল জগতের মধ্যে ব্যবধান কমানো। সংস্থা জানিয়েছে, একে চোখে পড়ার পর ব্যবহার করার সময় ডিসপ্লেকে প্রায় 24.5 ইঞ্চি মনিটরের মতো মনে হবে। আবার সিনেমা বা ওয়েব সিরিজ দেখার সময় এটি 115 ইঞ্চির হোম সিনেমা স্ক্রিনের মতো অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। মনে হবে 10 ফুট দূর থেকে মুভি দেখা হচ্ছে।

Snap উপরের অভিজ্ঞতা তৈরি করতে ওয়েভগাইড প্রযুক্তি ব্যবহার করেছে, যার মধ্যে বিলিয়ন বিলিয়ন ন্যানোস্ট্রাকচার রয়েছে। এটি আলোকে নিয়ন্ত্রণে করে ডিজিটাল কনটেন্ট ইউজারের দৃষ্টিক্ষেত্রে প্রক্ষেপণ করে। ফলে একটি হালকা ওজনের AR চশমার মাধ্যমে বড় ভার্চুয়াল স্ক্রিনের অভিজ্ঞতা পাওয়া যাবে। সমস্ত ফিচার একসঙ্গে ব্যবহার করলে প্রায় 4 ঘন্টা ব্যাটারি লাইফ মিলতে পারে।

Specs AR Glasses-এর অন্যতম বৈশিষ্ট্য হল, এতে বাস্তব পরিবেশের উপর সরাসরি ডিজিটাল ম্যাপ ও নেভিগেশন ভেসে থাকবে। গন্তবের দিকে হাঁটা শুরু করলে সরাসরি চশমার কাচে সামনে বা আশেপাশের পরিবেশের উপর দিকনির্দেশনা ভেসে উঠবে। অর্থাৎ, রাস্তা খোঁজার জন্য আলাদা করে ফোন খুলতে হবে না।

স্পেকস এআর গ্লাসে অগমেন্টেড রিয়্যালিটি টুলস ও একটি এআই-চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। AI চ্যাটবট ব্যবহারকারীর আশেপাশের পরিবেশ সম্পর্কে তথ্য বুঝতে পারে ও সেই প্রেক্ষাপটে প্রশ্নের উত্তর বা প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। সিনেমা, ভিডিও বা অন্যান্য ডিজিটাল কনটেন্ট সরাসরি চশমার ডিসপ্লেতে দেখা যাবে।

কোম্পানি স্মার্ট গ্লাসে একটি এলইডি লাইটিং ইন্ডিকেটর রেখেছে। চশমার বাইরে থাকা ক্যামেরা চালু হলে আলো জ্বলে উঠবে। ফলে আশেপাশের মানুষ বুঝতে পারবেন যে ক্যামেরায় রেকর্ডিং চলছে। কোম্পানি AR গ্লাস তৈরি করতে অগমেন্টেড রিয়্যালিটির বিভিন্ন স্তরে বিনিয়োগ করেছে, যার মধ্যে কম্পিউটার ভিশন, ডিসপ্লে প্রযুক্তি, অপটিক্স, হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ও ডেভেলপার টুলস রয়েছে। চশমাটির উন্নয়ন প্রক্রিয়ার সময় 7,000টির বেশি পেটেন্ট দাখিল করেছে তারা।

Snap Specs AR Glasses লঞ্চ করেছে 2,195 ডলারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2.07 লক্ষ টাকা। এটি চলতি বছর থেকে আমেরিকা, যুক্তরাজ্য, ও ফ্রান্সে পাওয়া যাবে। স্মার্ট চশমাটি ভারতে কবে আসবে, তা জানা যায়নি। Specs দুই আকারে উপলব্ধ হবে। 47 মিমি ও 52 মিমি মডেলের ওজন যথাক্রমে 132 গ্রাম এবং 156 গ্রাম। এতে পাওয়ার লেন্সও বসানো যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  2. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  3. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
  4. Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
  5. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  6. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  7. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  8. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  9. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  10. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »