এসে গেল নতুন Sony Walkman; টাচস্ক্রিন ছাড়াও থাকছে এই ফিচারগুলি

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 জানুয়ারী 2020 13:13 IST
হাইলাইট
  • 24 জানুয়ারি ভারতে বিক্রি শুরু হচ্ছে Sony NW-A105 Walkman
  • Android অপারেটিং সিস্টেম চলবে
  • থাকছে Hi-Res Audio সাপোর্ট

Sony NW-A105 Walkman -এ থাকছে 16GB বিল্ট-ইন স্টোরেজ

Photo Credit: YouTube/ Sony Europe

ভারতে নতুন Walkman লঞ্চ করল Sony। বুধবার লঞ্চ হয়েছে Sony NW-A105 Walkman। নতুন এই মিউজিক প্লেয়ারের দাম 23,990 টাকা। নস্টালজিয়ার সাথেই নতুন Walkman -এ থাকছে আধুনিক ডিজিটাল মিউজিক প্লেয়ারের সব ফিচার। নতুন Sony Walkman -এ Android অপারেটিং সিস্টেম চলবে।

Sony NW-A105 Walkman -এ থাকছে 16GB বিল্ট-ইন স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এই ডিভাইসের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। NW-A105 -এ থাকছে USB Type-C পোর্ট। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং। USB Type-C ছাড়াও এই ডিভাইস থেকে Bluetooth ও 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার করে গান শোনা যাবে।

Advertisement

নতুন Walkman -এ Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। থাকছ একটি 3.6 ইঞ্চি টাচস্ত্রিন ডিসপ্লে। এই ডিসপ্লেতে 1280x720 Pixel রেজলিউশন থাকছে। WiFi ব্যবহার করে এই ডিভাইসে মিউজিক স্ট্রিম করা যাবে। কোম্পানির দাবি এক চার্জে নতুন ডিভাইসে 26 ঘণ্টা গান শোনা যাবে।

24 জানুয়ারি ভারতে বিক্রি শুরু হচ্ছে Sony NW-A105 Walkman। আপাতত শুধুমাত্র কালো রঙে এই ডিভাইস পাওয়া যাবে। থাকছে Hi-Res Audio সাপোর্ট। সঙ্গে থাকছে 11.2 MHz পর্যন্ত DSD অডিও ফরম্যাট সাপোর্ট। NW-A105 তে একটি উচ্চমানের PCM কনভার্সন ব্যবহার হয়েছে। থাকছে 10 ব্যান্ড ইকুয়ালাইজার।

আরও পড়ুন:

নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করল Blaupunkt

পকেট-সই দামে লঞ্চ হল Boat Stone 200A; ফিচারগুলি দেখে নিন

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Sony
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.