এল Xiaomi -র নতুন সিকিউরিটি ক্যামেরা, বাইরে বসেই নজরদারি চালাতে পারবেন বাড়িতে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 ফেব্রুয়ারি 2019 10:56 IST
হাইলাইট
  • এই ক্যামেরায় 130 ডিগ্রী ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে
  • ভারতে Mi Home Security Camera Basic এর দাম 2,299 টাকা
  • 1080p FHD ভিডিও রেকর্ড করা যাবে

বৃহস্পতিবার দুপুর 12 টায় Mi.com ওয়েবসাইট থেকে Mi Home Security Camera Basic বিক্রি শুরু হবে

Photo Credit: Mi.com

বুধবার ভারতে লঞ্চ হল Mi Home Security Camera Basic। নতুন প্রোডাক্ট লঞ্চ করে ভারতে সিকিউরিটি প্রটফলিও আরো বড় করল চিনের কোম্পানিটি। Xiaomi -র নতুন সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করে 1080p FHD ভিডিও রেকর্ড করা যাবে।  এই ক্যামেরা একটি 130 ডিগ্রী ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজে এর মাধ্যমে এই ক্যামেরার ডিটেকশন ইঞ্জিন কাজ করবে।  রয়েছে ইনফ্রারেড নাইট ভিশন আর টকব্যাক ফিচার।

 

আরও পড়ুন: মুড়ুমুড়িকির মতো বিকোচ্ছে Redmi Note 7, মাস পুরানোর আগেই 10 লাখ পার

Advertisement

 

ভারতে Mi Home Security Camera Basic এর দাম 2,299 টাকা। লঞ্চের সময় মাত্র 1,999 টাকায় এই সিকিউরিটি ক্যামেরা কেনার সুযোগ করে দিয়েছে Xiaomi। বৃহস্পতিবার দুপুর 12 টায় Mi.com ওয়েবসাইট থেকে শুরু হবে বিক্রি।


আরও পড়ুন: 4G কভারেজে এক নম্বরে Jio, 4G স্পিডে এক নম্বরে Airtel

 

আগেই জানানো হয়েছে এই সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করে উচ্চ মানের FHD ভিডিও রেকর্ড করা যাবে। সাথে থাকছে টকব্যাক ফিচার। অন্ধকারে কাজ করার জন্য ক্যামেরার চারপাশে 10 টি ইনফ্রারেড টিমিং লাইট রয়েছে।  কোম্পানি দাবি করেছে অন্ধকারেও 10 মিটার দূরে ছবি পরিস্কার দেখা যাবে এই ক্যামেরায়।

 

আরও পড়ুন: আর অপেক্ষা নয়, এবার ওপেন সেলেই মিলবে Realme C1 (2019)

Advertisement

 

অফিশিয়াল অ্যাপ এর সাথে পেয়ার করে স্মার্ট ফোন থেকেই এই ক্যামেরায় তোলা ভিডিও সরাসরি দেখা যাবে। টকব্যাক ফিচারের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাথে কথা বলা যাবে।  স্মার্টফোনে পিকচার-ইন-পিকচার মোড সাপোর্ট করবে এই ক্যামেরার অ্যাপ। অর্থাৎ ফোনে অন্য কাজ করার সময় ডিসপ্লের উপরে একটি ছোট উইন্ডোতে এই ক্যামেরার ভিডিও দেখা যাবে।

Advertisement

 

আরও পড়ুন: আকর্ষনীয় নতুন দুটি রঙে হাজির হল Samsung Galaxy A8s

 

Xiaomi -র নতুন সিকিউরিটি ক্যামেরা সাথে থাকবে একটি 5V-1A পাওয়ার ইনপুট।  মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সরাসরি ক্যামেরার মধ্যেই ফুটেজ রেকর্ড করা যাবে।  এছাড়াও Wifi এর সাথে কানেক্ট করে স্মার্টফোন থেকে দেখা যাবে ফুটেজ।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.