WhatsApp সহ অন্যান্য টেক কোম্পানি সম্পর্কে কতটা সচেতন মার্কিন নাগরিকরা?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 অক্টোবর 2018 13:57 IST
হাইলাইট
  • 2014 সালে 19 বিলিয়ান মার্কিন ডলার দিয়ে WhatsAppকিনে নিয়েছিল Facebook
  • এই বিষয়ে কোন ধারনা নেই 50 শতাংশ মার্কিন নাগরিকের
  • 60 শতাংশ মার্কিন নাগরিক জানেন না Waze এর মালিক Google

WhatsApp এর মালিক কে? এই বিষয়ে কোন ধারনা নেই 50 শতাংশ মার্কিন নাগরিকের। সম্প্রতি এক সমীক্ষায় জনপ্রিয় সার্চ ইঞ্জিন DuckDuckGo জানিয়েছে 50.42 শতাংশ নাগরিক জানেন না যে WhatsApp এর মালিক Facebook।

“আমরা কোন নিয়ম ছাড়া 1297 জন মার্কিন নাগরিককে এই সমীক্ষায় অংশ নিতে বলেছিলাম। এর মধ্যে অর্ধেক নাগরিক WhatsApp মালিক কে সেই প্রশ্নের উত্তর জানেন না।” চলে জানিয়েছে DuckDuckGo।

এছাড়াও 60 শতাংশ মার্কিন নাগরিক জানেন না যে জনপ্রিয় GPS নেভিগেশান অ্যাপ Waze এর মালিক Google। “অর্থাৎ অর্ধেকের বেশি মার্কিন নাগরিক জানেন না যে WhatsApp বা Waze ব্যবহারের সময় নিজেদের ব্যক্তিগত তথ্য Facebook বা Google এর হাতে তুলে দিচ্ছেন।” বলে এই সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে।

সম্প্রতি অনলাইনে ব্যক্তিগত সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত মার্কিন নাগরিকরা। তবে এই অজ্ঞতা চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। এর ফলে না জেনেই নিজেদের সব ব্যক্তিগত তথ্য Facebook ও Google এর হাতে তুলে দিচ্ছেন অর্ধেকের বেশি মার্কিন নাগরিক।

আগে এক সমীক্ষায়  DuckDuckGo জানিয়েছিল 56.9 শতাংশ মার্কিন নাগরিক জানেন না যে Instagram এর মালিক Facebook আর Youtube এর মালিক Google।

Advertisement

প্রসঙ্গত 2014 সালে 19 বিলিয়ান মার্কিন ডলার দিয়ে WhatsAppকিনে নিয়েছিল Facebook।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: US, DuckDuckGo, WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  2. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  3. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  4. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  5. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  6. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  7. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  8. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  9. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  10. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.