মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে চিনা কোম্পানি Huawei এর হার্ডওয়্যার, সফটওয়্যার লেনদেন বন্ধ করেছে Google এর পেরেন্ট কোম্পানি Alphabet। এর পরেই ক্ষোভে ফেটে পরেন চিনের সাধারন মানুষ। সব ধরনের মার্কিন প্রোডাক্ট বর্জন করার আহ্বান জানানো হয়।
ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে ব্যবসায়ীক যুদ্ধ তুঙ্গে। সম্প্রতি Huawei প্রধান কে গ্রেপ্তার করার জন্য Apple প্রডাক্ট বর্জন করতে শুরু ঙ্করেছিল চিনারা। আবার চিনে Apple প্রোডাক্ট বর্জন করার রব উঠলো। তবে এবার কারনটা সম্পূর্ণ আলাদা। রবিবার রয়টার্সে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে চিনা কোম্পানি Huawei এর সাথে হার্ডওয়্যার, সফটওয়্যার লেনদেন বন্ধ করেছে Google এর পেরেন্ট কোম্পানি Alphabet। এর পরেই ক্ষোভে ফেটে পরেন চিনের সাধারন মানুষ। সব ধরনের মার্কিন প্রোডাক্ট বর্জন করার আহ্বান জানানো হয়। চিনে অন্যতম জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড Apple। সোশ্যাল মিডিয়ায় মার্কিন কোম্পানিগুলির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে চিনবাসী।
চিনের সোশ্যাল মিডিয়া Weibo তে Apple এর বিরুদ্ধে ইতিমিধ্যেই সোচ্চার হয়েছেন চিনের নাগরিকরা। এক ব্যাক্তি লিখেছেন “আমি এই সিদ্ধান্ত দেখে হিনমন্যতায় ভুগছি। একটু টাকা জমিয়ে আমি iPhone বিক্রি করে নতুন স্মার্টফোন কিনবো।”
ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের "বিদেশী কোম্পানি হয়রানি" করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বেজিং।ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছে সব ধরনের Huawei প্রোডাক্ট বিক্রি।
“Apple iPhone এর থেকে Huawei স্মার্টফোনে ভালো ফিচার পাওয়া যায়। এতো ভালো একটা কোম্পানি থাকা সত্বেও আমরা কেন Apple প্রোডাক্ট ব্যবহার করি?” Weibo তে জানিয়েছেন এক চিনা নাগরিক।
প্রসঙ্গত চিনে ইতিমধ্যেই Facebook, WhatsApp, Google, Twitter এর মতো সব ধরনের মার্কিন পরিষেবা নিষিদ্ধ। Twitter এর পরিবর্তে চিনের মানুষ Weibo নামের এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ব্যবহার করেন।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় 20 টির বেশি চিনের কোম্পানি ঘোষনা করেছে তারা আরও বেশি করে Huawei প্রোডাক্ট কেনা শুরু করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak