এবার স্মার্টফোন ছাড়াই ব্যবহার করা যাবে Aarogya Setu

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 মে 2020 20:04 IST
হাইলাইট
  • 11 টা ভাষায় আইভিআরএস শুরু হয়েছে
  • ইতিমধ্যেই 9 কোটি ডাউনলোড হয়েছে এই অ্যাপ
  • বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র

ফিচার ফোন থেকে Aarogya Setu ব্যবহার করা যাবে

এতদিন শুধুমাত্র স্মার্টফোন অ্যাপ থেকে Aarogya Setu ব্যবহার করা যাচ্ছিল। এই পরিষেবা ব্যবহার করে নিজের করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানা সম্ভব। এবার ফিচার ফোন গ্রাহকদের জন্যেও এই পরিষেবা নিয়ে এল কেন্দ্র। ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফিচার ফোন গ্রাহকরা Aarogya Setu ব্যবহার করতে পারবেন।

যে কোন ফোন থেকে 1921 নম্বরে ফোন করে কল ব্যাক করার অনুরোধ জানাতে পারবেন। পরে আপনার নম্বরে স্বাস্থ্য-মন্ত্রক থেকে ফোন করে আপনার সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানতে কয়েকটি প্রশ্ন করবে।

কোন নাগরিকের করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকলে এসএমএসের মাধ্যমে সতর্ক করে দেওয়া হবে। ইতিমধ্যেই গোটা দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা পঞ্চাশ হাজার ছুঁতে চলেছে। নাগরিকদের সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একাধিক বার Aarogya Setu অ্যাপ ইন্সটল করার অনুরোধ করা হয়েছে।

এছাড়াও বুধবার বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে Aarogya Setu অ্যাপ ব্যবহার করলে গ্রাহকের গোপনীয়তায় আপোষ হয় না।

কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর বলেন, “এই অ্যাপ সম্পূর্ণ মজবুত, নিরাপদ এবং সুরক্ষিত।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  2. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  3. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  4. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  5. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  6. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  7. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  8. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  9. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  10. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.