দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। চলতি মাসে করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাক করতে এই অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্র।

দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী

হাইলাইট
  • Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী
  • 2 এপ্রিল Aarogya Setu অ্যাপ সামনে এসেছিল
  • 4 কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন
বিজ্ঞাপন

মঙ্গলবারের ভাষণে দেশবাসীকে Aarogya Setu অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। চলতি মাসে করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাক করতে এই অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্র। প্রথম তিন দিনে 50 লক্ষ ডাউনলোড হয়েছিল এই অ্যাপ। জিপিএস ও ব্লুটুথ ব্যবহার করে এই অ্যাপ করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাক করবে। যদিও এই অ্যাপ ব্যবহারের ফলে নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা।

“Aarogya Setu অ্যাপ ডাউনলোড করে করোনাভাইরাস সংক্রমণ রুখতে সাহায্য করুন। আশেপাশের মানুষকেও এই অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানান।” মঙ্গলবার ভাষণে বলেন প্রধানমন্ত্রী।

এই প্রথম দেশের মানুষকে এই অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা Aarogya Setu অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

2 এপ্রিল Aarogya Setu অ্যাপ সামনে এসেছিল। প্রথম তিন দিনে 50 লক্ষ ডাউনলোড হয়েছিল এই অ্যাপ। মাত্র দুই সপ্তাহে 4 কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন।

সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক ভারত সরকারের Aarogya Setu অ্যাপের প্রশংসা করেছিল। সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও একই ধরনের অ্যাপ সামনে এসেছে।

লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন

যদিও এই অ্যাপ ব্যবহারে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সেখানে বলা হয়েছে ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত তথ্য ও লোকেশন হিস্ট্রি ক্লাউডে সেভ করে এই অ্যাপ। “ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করার সঙ্গেই অন্য কোন ব্যবহারকারীর কাছাকাছি এলে তা জানায় এই অ্যাপ।“ জানিয়েছে নিউ ইয়র্কের সফওয়্যার ফ্রিডম ল সেন্টার (SFLC.in)।

রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে বিশেষজ্ঞদের সুরক্ষা পরীক্ষায় বাধা দিচ্ছে এই অ্যাপ। ফলে তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

SFLC.in এর মতোই ইন্টারন্যাশনাল ফ্রিডম ফাউন্ডেশন (IFF) চলতি সপ্তাহে জানিয়েছেন, “সিঙ্গাপুর ও এমআইটির অ্যাপের মতো নয়, ভারতের কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের স্বচ্ছতায় ঘাটতি রয়েছে।”

গোপনীয়তা নিয়ে প্রশ্ন থাকলেও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেকেই এই অ্যাপ ডাউনলোড শুরু করবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »