করোনাভাইরাস ট্র্যাক করতে ‘আরোগ্য সেতু’ অ্যাপ নিয়ে এল কেন্দ্র

দেশের নাগরিকদের COVID-19 সম্পর্কে প্রাসঙ্গিক পরামর্শ দিতেই লঞ্চ হয়েছে Aarogya Setu

করোনাভাইরাস ট্র্যাক করতে ‘আরোগ্য সেতু’ অ্যাপ নিয়ে এল কেন্দ্র

COVID-19 ট্র্যাকিং অ্যাপ Aarogya Setu নিয়ে এল কেন্দ্রীয় সরকার

হাইলাইট
  • স্মার্টফোনের ব্লুটুথ ও লোকেশন ব্যবহার করবে এই অ্যাপ
  • মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে
  • নতুন অ্যাপ নিয়ে এসেছে কেন্দ্র
বিজ্ঞাপন

অবশেষে COVID-19 ট্র্যাকিং অ্যাপ নিয়ে এল কেন্দ্রীয় সরকার। Android ও iOS গ্রাহকদের জন্য হাজির হয়েছে Aarogya Setu অ্যাপ। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তত্বাবধানে এই অ্যাপ তৈরি করেছে ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার। দেশের নাগরিকদের COVID-19 সম্পর্কে প্রাসঙ্গিক পরামর্শ দিতেই এই অ্যাপ লঞ্চ হয়েছে।

‘আরোগ্য সেতু' অ্যাপ ব্যবহার করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানা যাবে। নিজের অজান্তেই কোন করোনাভাইরাস রুগীর সম্পর্কে এসেছেন কি না জানিয়ে দেবে এই অ্যাপ।

The Next Web ওয়েবসাইটে প্রথম এই অ্যাপের খবর প্রকাশ্যে আসে। যদিও সরকারের তরফ থেকে এখনও এই সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি।

আপনার কম্পিউটারটি করোনাভাইরাস গবেষণায় বিজ্ঞানীদের ব্যবহার করতে দেবেন কীভাবে?

11 টা ভাষায় COVID-19 ট্র্যাকার অ্যাপ কাজ করবে। এই অ্যাপ ব্যবহারের জন্য স্মার্টফোনের ব্লুটুথ ও লোকেশন অ্যাকসেস দিতে হবে। শুরুতেই মোবাইল নম্বর ব্যবহার করে এই অ্যাপ ইন্সটল করতে হবে। জানা গিয়েছে এই অ্যাপের সব তথ্য এনক্রিপটেড থাকবে এবং অন্য কোন কোম্পানির সঙ্গে শেয়ার করা হবে না।

Android ও iOS গ্রাহকরা Aarogya Setu অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন। সংক্রমণ রুখতে কী করা উচিত আর কী করা উচিত না এই অ্যাপ থেকে জানা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. LTPO ডিসপ্লে কী? ফোনে এই প্রযুক্তি থাকলে কতটা সুবিধা জেনে নিন
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »