আপনার কম্পিউটারটি করোনাভাইরাস গবেষণায় বিজ্ঞানীদের ব্যবহার করতে দেবেন কীভাবে?

Folding@Home ব্যবহার করে ঘরে বসে করোনাভাইরাস গবেষণার জন্য নিজের কম্পিউটারের CPU ও GPU বিজ্ঞানীদের ব্যবহার করতে দিতে পারেন।

আপনার কম্পিউটারটি করোনাভাইরাস গবেষণায় বিজ্ঞানীদের ব্যবহার করতে দেবেন কীভাবে?

করোনাভাইরাস গবেষণায় নিজের কম্পিউটারটি বিজ্ঞানীদের ব্যবহার করতে দিতে পারেন

হাইলাইট
  • Folding@Home নামের ক্রাউডিসোর্সিং টুল ইন্সটল করা যাবে
  • যে কোন ব্যক্তি নিজের CPU ও GPU শেয়ার করতে পারবেন
  • সবথেকে শক্তিশালী সুপারকম্পিউটারের দশ গুণ বেশি শক্তি পাওয়া গিয়েছে
বিজ্ঞাপন

বিশ্বব্যাপী পার্সোনাল কম্পিউটারকে একসঙ্গে ব্যবহার করে সুপারকম্পিউটার হিসাবে ব্যবহার করা যেতে পারে। আর এই সুপারকম্পিউটারেই হবে করোনাভাইরাসের গবেষণা। Folding@Home নামের এই ক্রাউডসোর্স টুল ব্যবহার করে যে কোন ব্যক্তি নিজের কম্পিউটারের অতিরিক্ত প্রসেসিং শক্তিকে বিশ্বের বিভিন্ন গবেষণায় ব্যবহার করতে দিতে পারেন। তবে শুধুমাত্র COVID 19 নয়, এই ক্রাউডসোর্স টুল ব্যবহার করে ক্যান্সার, পার্কিনসন্স, আল্জ্হেইমের মতো রোগের গবেষণাও করেন বিজ্ঞানীরা। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রথম এই ক্রাউডসোর্স টুল নিয়ে এসেছিলেন।

Folding@Home ব্যবহার করে ঘরে বসে করোনাভাইরাস গবেষণার জন্য নিজের কম্পিউটারের CPU ও GPU বিজ্ঞানীদের ব্যবহার করতে দিতে পারেন। সম্প্রতি এক ব্লগ পোস্ট থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা বিশ্বের বিপুল পরিমাণ সচেতন নাগরিক Folding@Home ব্যবহার করে বিজ্ঞানীদের সাহায্য করছেন। ইতিমধ্যেই একটি exaFLOP কম্পিউটিং পাওয়ার পাওয়া গিয়েছে। এক exaFLOP কম্পিউটিং পাওয়ারে এক সেকেন্ডে একশো কোটি অপারেশন করা সম্ভব। যা এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী সুপারকম্পিউটার IBM Summit এর থেকে থেকে দশ গুণ বেশি শক্তিশালী। বিশ্বের সবথেকে শক্তিশালী 103 টা সুপারকম্পিউটার একত্রিত করলে যে পরিমাণ শক্তি পাওয়া সম্ভব সারা বিশ্বের সাধারণ মানুষ Folding@Home ব্যবহার করে পার্সোনাল কম্পিউটারের CPU ও GPU ভাগ করে নিয়ে সেই পরিমাণ কম্পিউটিং শক্তি তৈরি শুরু করেছেন।

গত সপ্তাহে 470 PetaFLOPS কম্পিউটিং শক্তি তৈরি করেছিল Folding@Home। করোনাভাইরাস সংক্রমণের পরে এই ক্রাউডসোর্সিং টুলের ব্যবহার 1200 শতাংশ বেড়েছে। Forbes -এ প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে বিশ্বব্যাপী 4,00,000 মানুষ নিজের CPU ও GPU শেয়ার করার পরে 470 PetaFLOPS শক্তি পাওয়া গিয়েছে।

সুযোগ বুঝে COVID-19 -এর নামে বাড়ছে হ্যাকিংয়ের চেষ্টা

আপনি কীভাবে সাহায্য করতে পারেন?

নিজের কম্পিউটারে Folding@Home ইন্সটল করে বিজ্ঞানীদের ব্যবহারের জন্য নিজের CPU ও GPU শেয়ার করা যাবে।

  • Folding@Home অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন।
  • ‘Start Folding Now' সিলেক্ট করুন।
  • এবার ‘Download Now' সিলেক্ট করুন। আপনি https://foldingathome.org/start-folding/ ওয়েবসাইটে পৌঁছে যাবেন।
  • নিজের অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট অ্যাপ ইন্সটল করুন। ‘
  • ইন্সটল করার পরে আপনি নিজের কম্পিউটার বিজ্ঞানীদের ব্যবহার করতে দিতে পারবেন।

প্রয়োজনে নিজের পরিচয় গোপন রেখে এই অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে লগ ইন করে এই অ্যাপ ব্যবহার করলে মিলবে বিশেষ রিওওয়ার্ড পয়েন্ট। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »