10,000 ডেভেলপারকে মিলিয়ানিয়ার বানিয়েছে অ্যাপ স্টোর: রিপোর্ট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুন 2018 16:05 IST
হাইলাইট
  • ভবিষ্যতে বিশাল লাভের সম্ভাবনা আছে অ্যাপ স্টোর এ
  • গত দশ বছরে অ্যাপ স্টোর থেকে 170 বিলিয়ান অ্যাপ ডাউনলোড হয়েছে
  • গ্রাহকরা মোট 130 বিলিয়ান মার্কিন ডলার খরচ করেছেন অ্যাপ স্টোরে

আগামী 10 জুন অ্যাপ স্টোরের দশ বছর পূর্ণ হবে। আর গত দশ বছরে অ্যাপ স্টোরের পরিসখ্যান নঞ্চ করলো এক কোম্পানি। গত দশ বছরে অ্যাপ স্টোরে 1 মিলিয়ান ডলার রোজগার করেছে এমন অ্যাপ এর সংখ্যা প্রায় 10,000। এছাড়াও ভবিষ্যতে বিশাল লাভের সম্ভাবনা আছে অ্যাপ স্টোর এর। শুধুমাত্র খাওয়া পড়া যোগানোই নয়, ডেভেলপারদের কেরিয়ারে নতুন দিগন্ত খুলে দেবে অ্যাপ স্টোর।
 
এই রিপোর্টে জানানো হয়েছে 2010 সালের জুলাই মাস থেকে 2017 সালের ডিসেম্বর মাস পর্যন্ত অ্যাপ স্টোর থেকে 170 বিলিয়ান অ্যাপ ডাউনলোড হয়েছে। এর ফলে গ্রাহকরা মোট 130 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 8,70,00 কোটি টাকা) খরচ করেছেন অ্যাপ স্টোরে। এর মধ্যে 10,000 অ্যাপ এক মিলিয়ান ডলার ব্যাবসা করেছে। 1 মিলিয়ান থেকে 10 মিলিয়ান ডলার রোজগার করেছে 2,293 টি অ্যাপ।  এছাড়াও অ্যাপ স্টোরে 564 টি অ্যাপ আছে যারা গত দশ বছরে 10 মিলিয়ান মার্কিন ডলারের বেশি রোজগার করেছে। এই রিপোর্টেই জানানো হয়েছে ডিভাইসের সংখ্যা অনেক কম হলেও প্লে স্টোরের প্রায় দ্বিগুন টাকা রোজগার করা সম্ভর অ্যাপ স্টোর এর মাধ্যমে।
 
ব্রাজিল, চিন বা ভারতের মতো দেশে একজন iPhone গ্রাহক তার ফোনে গড়ে 100 টি করে অ্যাপ ইন্সটল করেন। এর মধ্যেই 40 টি অ্যাপ প্রতি মাসে ব্যাবহার করেন গ্রাহকরা। আর অ্যাপ স্টোর এ মোট অ্যাপ ব্রিক্রির 60% এশিয়া পেসিফিক এলাকা থেকে হয়েছে বলে এই রিপোর্টে জানানো হয়েছে। চিনে 2014 সালে iPhone 6 আর iPhone 6 Plus লঞ্চের পরেই বিশাল এই গ্রোথ শুরু হয়েছিল।
 
আমেরিকা এখনো অ্যাপ স্টোরে ডাউনলোডে এক নম্বরে রয়েছে। আমেরিকায় এখনো পর্যন্ত 40.1 বিলিয়ান অ্যাপ ডাউনলোড হয়েছে অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে আমেরিকানরা খরচ করেছে 36 বিলিয়ান মার্কিন ডলার। এই লিস্টে দ্বিতীয় স্থানে আছে চিন। চিনে মোট 39.9 বিলিয়ান ডাউনলোড হয়েছে অ্যাপ স্টোর থেকে। চিনের নাগরিকরা মোট 27.7 বিলিয়ান মার্কিন ড,লার খরচ করেছেন অ্যাপ স্টোরে।
 
এখনো পর্যন্ত অ্যাপ স্টোরে মোট 4.5 মিলিয়ান অ্যাপ রিলিজ করা হয়েছে। 2017 সালে অ্যাপের ভিতরে টাকা খরচে শীর্ষ স্থান অধিকার করেছে  Netflix, Tencent Video ও iQiyi এর মতো ভিডিও অ্যাপগুলি। এছাড়াও প্রথম পাঁচে আছে জনপ্রিয় ডেটিং অ্যাপ Tinder।

এই রিপোর্টে বলা হয়েছে 2022 সালে অ্যাপ স্টোরে মোট 75.7 বিলিয়ান মার্কিন ডলার খর হবে। যা 2017 সালের থেকে 80% বেশি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: App Annie, iOS App Store, App Store, iOS
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.