BGMI আগস্ট 31 রিডিম কোডের মাধ্যমে Dracostride - UZI স্কিন জেতার সুযোগ থাকছে।
Photo Credit: Unsplash/Amanz
List of new BGMI redeem codes for August 31, 2026
Krafton India সপ্তাহের শুরুতেই Battlegrounds Mobile India (BGMI)-এর জন্য 50টি নতুন রিডিম কোড প্রকাশ করেছে। জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমটির পঞ্চম অ্যানিভার্সারি এডিশন 4.5 আপডেট উপলক্ষে নিয়মিত রিডিম কোড প্রকাশ করছে তারা। সোমবার প্রকাশিত নতুন কোডগুলির মাধ্যমে BGMI প্লেয়াররা Dracostride - UZI স্কিন পুরস্কার হিসেবে জিতে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, ক্রাফটন ইন্ডিয়ার নতুন রিডিম কোডের মাধ্যমে গেমের ভিতরে আরও বেশ কিছু রিওয়ার্ড জেতার চান্স মিলবে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার নতুন আপডেটে জনপ্রিয় গেমার ও ইউটিউবার CarryMinati একটি আলাদা চরিত্র হিসেবে যুক্ত হয়েছে।
ক্রাফটন ইন্ডিয়া ঘোষণা করেছে, নতুন রিডিম কোডসের প্রধান রিওয়ার্ড হল ড্রাকোস্ট্র্যাইড - উজি। যা আসলে উজি সাব-মেশিন গানের একটি বিশেষ স্কিন। এটি ড্রাগনের চেহারা থেকে অনুপ্রাণিত। এই স্কিনে ড্রাগনের আঁশের মতো আর্মর প্লেটিং, এম্বার-লিট ফিনিশ, ও রোর এফেক্ট রয়েছে। অন্যান্য বিজিমাই রিডিম কোড ব্যবহার করে আরও কিছু পুরস্কার পাওয়া যাবে।
মনে রাখবেন, BGMI-এর নতুন রিডিম কোডগুলির ভ্যালিডিটি সেপ্টেম্বর 25, 2026 পর্যন্ত থাকবে। প্রতিটি কোড সর্বোচ্চ 10 জন প্লেয়ার ব্যবহার করতে পারবে। যে আগে রিডিম করবে, সে আগে রিওয়ার্ড পাবে। একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একটাই কোড রিডিম হবে। গেস্ট অ্যানকাউন্ট থেকে কোড রিডিম করা যাবে না।
1. বিজিএমআই অফিসিয়াল ওয়েবসাইটে রিডিম সেন্টারে যান।
2 ইউজার বা ক্যারেক্টার আইডি ও উপরের যে কোনও একটি কোড দিন।
3. ক্যাপচা ও ভেরিফিকেশন কোড এন্টার করার পর রিডিম অপশনে ক্লিক করুন।
4. কোড সফলভাবে রিডিম হলে স্ক্রিনে "কোড রিডিমড সাকসেসফুলি" বার্তা দেখা যাবে।
5. রিডিম করা পুরস্কার প্লেয়ারের ইন-গেম মেইলবক্সে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে ক্লেইম করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999