ChatGPT Images: নতুন বছরের আগে বিপ্লব ঘটাল চ্যাটজিপিটি, হলদেটে AI ছবির যুগ শেষ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 ডিসেম্বর 2025 14:16 IST
হাইলাইট
  • ChatGPT Images নতুন GPT Image 1.5 মডেল দ্বারা পরিচালিত
  • এটি আগের মডেলের চেয়ে প্রম্পট আরও নির্ভুলভাবে অনুসরণ করতে সক্ষম
  • চ্যাটজিপিটি ছবির মান বা কোয়ালিটি নষ্ট না করেই নিখুঁতভাবে এডিট করবে

ChatGPT এখন বাস্তবসম্মত ছবি বানানোর পাশাপাশি নিখুঁত এডিটিং করবে

কোন AI মডেল বেশি উন্নত ছবি ভিডিও বানাতে পারে, সেই নিয়ে প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে রেষারেষি তুঙ্গে। Ghibli ট্রেন্ডের মাধ্যমে OpenAI গত বছর যে ট্রেন্ড শুরু করেছিল, তার পুরোটাই এখন Google-এর দখলে। মার্কিন টেক জায়ান্টটির লেটেস্ট Nano Banano Pro এমন সমস্ত বাস্তবধর্মী ছবি বানিয়ে দিচ্ছে, যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে OpenAI তাদের AI ইমেজ জেনারেশন মডেলের আপগ্রেড ভার্সন লঞ্চ করল। নয়া মডেলটির নাম GPT Image 1.5। এটি আগের সংস্করণের তুলনায় প্রম্পট বা নির্দেশ আরও নির্ভুলভাবে অনুসরণ করতে সক্ষম এবং ন্যানো ব্যানানার মতোই বাস্তবসদৃশ ছবি বানাতে পারবে। বিশ্বজুড়ে সমস্ত ChatGPT ব্যবহারকারীদের কাছে ইতিমধ্যেই নতুন মডেল রোলআউট হয়েছে।

ChatGPT উন্নত AI ইমেজ জেনারেশন মডেল আনল

চ্যাটজিপিটির মাধ্যমে বানানো AI ছবিতে আগে যেমন হলদেটে ভাব থাকতো, তা নতুন মডেলে সম্পূর্ণ উধাও। নতুন মডেলে কৃত্রিমতার ছাপ কমিয়ে বাস্তবসম্মত ছবি তৈরির ক্ষমতা যুক্ত হয়েছে। চ্যাটজিপিটি ইমেজেস-এর সাহায্যে একেবারে নতুন ছবি বানানোর পাশাপাশি, যে কোনও আগে থাকা ছবি নিখুঁতভাবে এডিট করার সুবিধা মিলবে।

Advertisement

ওপেনএআই দাবি করছে, নতুন মডেল পূর্বসূরীর চেয়ে প্রায় চার গুণ দ্রুত গতিতে ছবি তৈরি করতে সক্ষম৷ তবে শুধু গতি নয়, এডিটের সময় আলো, কম্পোজিশন, মানুষের চেহারা ও মুখাবয়ব এক রেখে ছবি বানাতে পারবে। এডিটের জন্য আপলোড করা ছবিতে যে টুকু পরিবর্তন করার জন্য প্রম্পট দেওয়া হবে, জিপিটি 1.5 মডেলের মাধ্যমে চ্যাটজিপিটি ইমেজেস ঠিক সেটুকুই পরিবর্তন করবে। অর্থাৎ, প্রম্পট অনুসরণ করার ক্ষমতা বেড়েছে।

নিজের সাধারণ টিশার্ট ও হাফ প্যান্ট করা ছবিকেও সুট বুট পরা কর্পোরেট লুকে বদলে দেওয়া যাবে। পাশাপাশি হেয়ার স্টাইলেও পাল্টে ফেলা যাবে। সবথেকে বড় কথা হল, ফটো এডিটিং বিশ্বাসযোগ্য বলে মনে হবে। পিছনে আসলে যে কৃত্রিম মেধার কারসাজি, তা ধরা অসম্ভব। এছাড়াও, চ্যাটজিপিটির নতুন মডেল জটিল এডিটিং ফিচার সমর্থন করে। এটি ছবিতে নতুন বস্তু যোগ করা, মুছে ফেলা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর — সবকিছু পরিষ্কার ও নিখুঁত হাতে সম্পাদনা করবে। ছবির মান বা কোয়ালিটি নষ্ট হবে না।

ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সাইডবারে নিউ চ্যাটের নিচে ইমেজের জন্য একটি আলাদা অপশন পাবেন। সেখানে একাধিক প্রিসেট স্টাইল ও ফিল্টার আছে  বলিউড পোস্টার, ফেস্টিভ্যাল, নবরাত্রি, স্কেচ, হলিডে পোট্রেট, 3D গ্ল্যাম ডল, ডুডল, ফিশআই-সহ একঝাঁক ফিল্টার মিলবে। আবার সোজা চ্যাটেও প্লাস আইকনে ক্লিক করে ছবি এডিট বা ক্রিয়েট ইমেজে গিয়ে নতুন ছবি বানানো যাবে।

Advertisement

পেশাদাররা প্রোডাক্ট ফটোও বানাতে পারবে। নিজের ঘরের ছবি আপলোড করেও দেখতে পারবেন, কোন জিনিস কোথায় রাখলে শোভা বাড়বে। OpenAI আরও জানিয়েছে যে নতুন মডেলটি ছবিতে টেক্সট যোগ করা, লেআউট অ্যাডজাস্টমেন্ট, এবং মূল ছবির ভাব বজায় রেখে নতুনভাবে কল্পনার ক্ষেত্রেও দক্ষ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  2. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
  3. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  4. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  5. AI মডেলের বুদ্ধিমত্তা মাপতে Perplexity স্কোরকে অভিন্ন মাপকাঠি করার প্রস্তাব OpenAI-এর
  6. Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ
  7. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  8. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  9. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  10. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.