এবার অনলাইন ডেটিং করুন Facebook –এ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 সেপ্টেম্বর 2018 16:55 IST
হাইলাইট
  • নতুন অনলাইন ডেটিং সার্ভিস নিয়ে এল Facebook
  • বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে কলোম্বিয়ায় এই সার্ভিস শুরু হয়েছে
  • শুধুমাত্র Facebook মোবাইল অ্যাপ থেকে এই ডেটিং সার্ভিস ব্যবহার করা যাবে

Tinder ও Bumble এর মতো অনলাইন ডেটিং অ্যাপগুলিকে টেক্কা দিতে নতুন অনলাইন ডেটিং সার্ভিস নিয়ে এল সোশ্যল মিডিয়া জায়েন্ট Facebook। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে কলোম্বিয়ায় এই সার্ভিস শুরু করেছে Facebook।

“এক ঝলকে Facebook ডেটিং সার্ভিস জনপ্রিয় ডেটিং সার্ভিস Hinge কে মনে করাবে।” বলে এক রিপোর্টে জানিয়েছে The Verge।

Advertisement

"Facebook Dating"এর একাধিক আকর্ষনীয় ফিচারের মাধ্যমে সাধারন মানুষ ডেটিং এ আরও স্বাচ্ছন্দ হবেন বলেই মনে করা হচ্ছে।

“বহুদিন ধরেই Facebook ব্যবহার করে ডেটিং করছেন গ্রাহকরা।” বলে জানিয়েছেন Facebookপ্রোদাক্ট ম্যানেজার নাথান শার্প।

“সাধারন মানুষ যেন সহজেই এই অ্যাপ ব্যবহার করতে পারেন সেই দিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। আমাদের মনে হয়েছে এখন একটি ডেটিং সার্ভিস শুরু করার আদর্শ সময়।” বলেন তিনি।

Advertisement

শুধুমাত্র মোবাইল অ্যাপ থেকে এই ডেটিং সার্ভিস ব্যবহার করা যাবে। আপাতত ডেক্সটপ থেকে Facebook ব্যবহারকারীরা নতুন ডেটিং সার্ভিস ব্যবহার করতে পারবেন না।

আপাতত শুধুমাত্র 18 বছর বা তা বেশি বয়সের Facebook গ্রাহকরা ডেটিং  সার্ভিস ব্যবহার করতে পারবেন। এই সার্ভিসে এখন কোন বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশান শুরু করেনি সোশ্যল মিডিয়া জায়েন্ট।

অগাস্ট মাস থেকে এই সার্ভিস শুরু করেছে কোম্পানি। তখন কোম্পানির কর্মীরা ভুয়ো তথ্য দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে এই সার্ভিস পরীক্ষা শুরু করেন। পরে এই সার্ভিস লঞ্চের আগেই সেই তথ্য ডিলিট করে দেওয়া হয়েছে।

Advertisement

নতুন এই সার্ভিস নিঃসন্দেহে Tinder, OKCupid এর মতো জনপ্রিয় ডেটিং অ্যাপগুলিকে চাপে ফেলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Match, Social, Tinder, Facebook, Facebook Dating
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.