Social

Social - ख़बरें

  • WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
    WhatsApp-এর অফিসিয়াল হেল্প পেজ আপডেট করে জানানো হয়েছে, ভবিষ্যতে ব্যবহারকারীরা আর নতুন অ্যাভাটার তৈরি করে সেটিকে ডিসপ্লে পিকচার হিসেবে ব্যবহার করতে পারবে না। তবে যারা আগে থেকেই অ্যাভাটার স্টিকার সেভ করে রেখেছেন, তাদের ক্ষেত্রে স্টিকার ডিলিট হবে না। সেগুলো রিসেন্ট বা ফেভারিটস অংশে থেকে যাবে।
  • XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
    XChat ব্যবহারকারীরা চাইলে পাঠানো বার্তা পাঠানোর পরেও তা এডিট বা ডিলিট করতে পারবেন। অ্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল স্ক্রিনশট ব্লক করে রাখার সুবিধা। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন আছে। অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তা পড়তে পারবে না, এমনকি সংস্থা নিজেও নয়। এক্সচ্যাট কোনও বিজ্ঞাপন দেখাবে না এবং ইউজারদের ট্র্যাকও করবে না।
  • Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
    ইনস্টাগ্রামের লঞ্চ করা ইনস্ট্যান্টস অ্যাপের মূল ধারণা হল, অরিজিনাল ছবি শেয়ারিং। নিজেকে বা মুহূর্ত যেমন আছে, ঠিক তেমনভাবে তুলে ধরা। সেই কারণে ক্যামেরা রোল থেকে ছবি আপলোড করা যাবে না। সব কনটেন্ট অ্যাপের ভিতরের ক্যামেরা দিয়ে লাইভ ক্যাপচার করে শেয়ার করতে হবে। ছবিতে চাইলে কিছু লেখা যোগ করা যেতে পারে। কিন্তু এর বাইরে কোনও এডিটিং, ফিল্টার বা মডিফিকেশন করার সুযোগ মিলবে না। Instants জীবনের ক্যাজুয়াল এবং অথেন্টিক মুহূর্তগুলো শেয়ার করার জন্য বানানো হয়েছে।
  • সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
    নারীর ক্ষমতায়ন সংক্রান্ত কমিটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ভেরিফিকেশন বাধ্যতামূলক করার সুপারিশ জানিয়েছে। কমিটির মতে, পরিচয় যাচাই করা হলে ভুয়ো প্রোফাইল খুলে অনলাইনে বিরক্ত করা, ভয় দেখানো, ও অপমান করার মতো ঘটনা কমে যাবে। বর্তমানে ট্রোলিং ও অনুমতি ছাড়াই ব্যক্তিগত কনটেন্ট ছড়িয়ে সামাজিক মর্যাদা নষ্ট করার মতো ঘটনা দিন দিন বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে এমন অপরাধ ছদ্মবেশী ভুয়ো অ্যাকাউন্ট থেকে পরিচালনা করা হচ্ছে। তাই ইউজারের পরিচয় যাচাই সম্ভব হলে এমন ঘটনা কমবে বলে মনে করা হচ্ছে।
  • Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
    কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার (মার্চ 6) বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, "শিশুদের মধ্যে ক্রমবর্ধমান মোবাইল ব্যবহারের সম্ভাব্য নেতিবাচক প্রভাব ঠেকানোর লক্ষ্যে 16 বছরের কম বয়সী কিশোর এবং কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়ায় বিধিনিষেধ আলোপ করা হবে।"
  • Gaitana AI: ভোটে মানুষের বিরুদ্ধে প্রার্থী এআই, গণতন্ত্রে অভিষেক কৃত্রিম বুদ্ধিমত্তার
    রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের কাজে খুশি এমন মানুষের সংখ্যা খুব কম। লাগামছাড়া দুর্নীতির গ্রাসে উন্নয়ন যাচ্ছে থমকে। এই পরিস্থিতিতে কৃত্রিম মেধা কি মানুষের বিকল্প হয়ে উঠতে পারবে? সে কি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে সরকার পরিচালনায় ভূমিকা নেবে? কলম্বিয়ার সংসদীয় নির্বাচনে কৃত্রিম মেধা দ্বারা পরিচালিত নারী গাইতানা প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা দিতেই সেই প্রশ্ন আরও জোরালোভাবে সামনে এসেছে।
  • WhatsApp: ফোন ছাড়াই হবে ভিডিও ও ভয়েস কলিং, হোয়াটসঅ্যাপ ওয়েবে চলে এল নতুন ফিচার
    বেশ কিছু হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারী এখন চ্যাট উইন্ডোর মধ্যেই ভয়েস ও ভিডিও কল বাটন দেখতে পাচ্ছে। প্রাথমিকভাবে ব্যবহারকারীরা শুধুমাত্র ব্যক্তিগত চ্যাট থেকে অপরজনকে অডিও অথবা ভিডিও কল করতে পারবে। গ্রুপ কল সাপোর্ট পরবর্তীতে আসবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও আসতে চলেছে।
  • 1 কোটি 75 লক্ষ Instagram ইউজারের তথ্য ফাঁসের ঘটনাকে ভুয়ো খবর বললো Meta
    ম্যালওয়্যারবাইটস 1 কোটি 75 লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ইমেইল আইডি-সহ আরও অনেক তথ্য ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে এনেছিল।অন্য দিকে, সংস্থার দাবি পাসওয়ার্ড রিসেট করার ইমেইল প্রযুক্তিগত ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচের কারণে হয়েছে। ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকার দাবি করেছে মেটা।
  • সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ছবি-ভিডিওর রমরমা বন্ধ করতে কড়া হল কেন্দ্র, নিয়ম না মানলে শাস্তির হুঁশিয়ারি
    সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন ইন্টারমিডিয়ারি প্ল্যাটফর্মে অহেতুক অশ্লীল, পর্নোগ্রাফিক, ও বেআইনি কনটেন্ট ছড়ানো রুখতে অ্যাডভাইজ়রি জারি করেছে কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। বলালা হয়েছে যে ব্যবহারকারীরা যাতে অশোভন, যৌন, ও শিশুদের জন্য ক্ষতিকর বা পেডোফিলিক কনটেন্ট আপলোড বা শেয়ার না করে, তা প্ল্যাটফর্মগুলোকে নিশ্চিত করতে হবে।
  • Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে
    ইনস্টাগ্রামে ওয়াচ হিস্ট্রিতে গিয়ে তারিখ, সপ্তাহ, মাস উল্লেখ করলে রিলস ফিল্টার হয়ে সেই অনুযায়ী আপনার চোখের সামনে হাজির হবে। আবার ধরুন, আপনি ওয়াচ হিস্ট্রিতে কোনও নির্দিষ্ট ক্রিয়েটরের রিল খুঁজতে চান। কিন্তু কবে দেখেছেন মনে করতে পারছেন৷ তাহলে তার অ্যাকাউন্টের নাম দিয়ে ফিল্টার করে পুরনো রিলস খুঁজে পাবেন, যেটা আপনি আগে দেখেছিলেন।
  • ফলোয়ার বৃদ্ধির হাতছানি, Instagram এর নতুন ফিচার্স কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় জ্যাকপট
    টুইটার-এর রিটুইট ফিচার থেকে অনুপ্রাণিত হয়ে রিপোস্ট ফিচার চালু করেছে মেটা। ইনস্টাগ্রামে আপনি এখন পছন্দের রিলস বা ছবি পুনরায় শেয়ার করতে পারবেন। আপনার প্রোফাইলে একটি আলাদা ট্যাবে সমস্ত রিপোস্ট জমা থাকবে। রিপোস্ট করা কনটেন্টে ইচ্ছামতো লেখা যোগ করার সুবিধাও মিলবে।
  • Instagram অ্যাপেই Spotify-এর গান শুনতে পারবেন, দারুণ ফিচার আনল Meta
    ইনস্টাগ্রামে এতদিন ব্যবহারকারীরা তাদের স্টোরিতে স্পটিফাইয়ের মিউজিক শেয়ার করতে পারলেও, সেখানে গান বাজত না। কোনও অডিও ছাড়াই কেবল লিঙ্ক এবং অ্যালবামের কভার আর্ট দেখা যেত। নতুন ফিচারে ইউজারদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে ইনস্টাগ্রামের মধ্যেই গানের একটি অংশ সরাসরি শোনার সুবিধা আনা হয়েছে।
  • Telegram আনল প্রচুর নতুন ফিচার্স, এবার হোয়াটসঅ্যাপ খুলে দেখতেই ইচ্ছা হবে না!
    Telegram ব্যবহারকারীরা এখন যে কোনও চ্যানেলে সরাসরি বার্তা পাঠাতে পারবেন। আবার চ্যানেলের মালিক এবং অ্যাডমিনদের সাথে প্রাইভেট চ্যাটে মেসেজ করতে পারবেন। এই সুবিধাগুলি একটি নতুন ইন্টারফেস থেকে ব্যবহার করা যাবে৷ ভয়েস মেসেজ পাঠানোর আগে সেটি নিজের সুবিধামতো ট্রিম করা যাবে।
  • YouTube প্রিমিয়ামের পরিবর্তিত মূল্যের মাধ্যমে নতুন সদস্যপদ পাওয়া যাবে
    সম্প্রতি YouTube প্রিমিয়াম পরিষেবাটির মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই প্রিমিয়াম পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিজ্ঞাপন মুক্ত নানা বিষয় দেখতে ও শুনতে পারেন। এটি রেকারিং এবং প্রিপেইড উভয় সদস্যপদের ক্ষেত্রেই এটি বৃদ্ধি হয়েছে। YouTube প্রিমিয়ামের ছাত্র,পারিবারিক এবং ব্যক্তিগত পরিকল্পনাগুলো পূর্বের দামের তুলনায় বৃদ্ধি হয়েছে। তবে এখনো পর্যন্ত ছাত্রদের জন্য পরিকল্পনাটি সস্তাই আছে।
  • ইনস্টাগ্রাম রিলের জন্য নতুন মাল্টি-অডিও ট্রাক ফিচার । হাইলাইটস
    ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর, এখন একটি ভিডিওতে ২০ টি পর্যন্ত অডিও ট্র্যাক যোগ করতে পারবেন।

Social - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »