Google Lens এর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার এর স্মার্ট টেক্সট সিলেকশাল। অর্থাৎ Google Lens এর মাধ্যমে সাধারন জগতের লেখা কপি পেস্ট করতে পারবেন গ্রাহকরা।
Photo Credit: Android Police
I/O 2018 এ Google জানিয়েছিল Google Lens এর ফিচার এবার ত্থেকে আর Google Assistant আর Google Photos এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আর তখন থেকেই Moto, Asus, OnePlus সহ একাধিক কোম্পানি নিজেদের ক্যামেরা অ্যাপ এ Google Lens এর ফিচার যোগ করেছে। কিন্তু এওতোদিন পর্যন্ত Pixel ও Nexus ডিভাইসে এই ধরনের কোন আপডেট দেখা যায়নি। আর এবার নতুন এক আপডেটে Pixel ও Nexus ও অন্যান্য Google ডিভাইসে ক্যামেরা অ্যাপ এ Google Lens এর ফিচার পৌঁছে গেল।
Google camera version 5.2.025 এর মাধ্যমে Google Lens এর ফিচার উপরে জানানো ডিভাইসগুলিতে পৌঁছে গিয়েছে। এই আপডেটের পর নেভিগেশান বারে Google Lens এর অপশান দেখা যাবে। এর উপরে ট্যাপ করলে ক্যামেরাটি আবার খুলে যাবে। আর এইবার ক্যামেরায় দেখা বস্তুকে অনলাইনে সার্চ করতে পারবেন। এমনকি ক্যামেরায় দেখা লেখা কপি ও ট্রান্সলেট করা যাবে। অ্যানড্রয়েড পুলিশ এ এক রিপোর্টে জানানো হয়েছে Nexus 6P ও সব পিক্সেল ফোনে নতুন এই ফিচার কাজ করছে। এই ক্যামেরায় সাপোর্ট করা সব ফোনেই এই আপডেটের পরে নিজে থেকে নতুন অপশান অ্যাকটিভেট হয়ে যাবে।
গত বছর I/O তে প্রথম বিশ্বের সামনে Google Lens নিয়ে এসেছিল Google। Google Lens ব্যবহার করে ক্যামেরা থেকে স্ক্যান করে কোন বস্তু থেকে অনলাইনে সার্চ করা সম্ভব। যেমন ধরুন কোন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে Google Lens দিয়ে সেই রেস্টুরেন্টের দিকে তাক করলে Google Lens আপনাকে সেই রেস্টুরেন্টের মেনু সহ, দাম ও রিজার্ভেশানের সব তথ্য জানিয়ে দেবে। Google সার্চ, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, অগমেন্টেড রিয়ালিটি একসাথে মিলে এই কাজ করবে।
Google Lens এর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার এর স্মার্ট টেক্সট সিলেকশাল। অর্থাৎ Google Lens এর মাধ্যমে সাধারন জগতের লেখা কপি পেস্ট করতে পারবেন গ্রাহকরা। যেমন ধরুন আপনার সামনে পোস্টারে কোন লেখা রয়েছে। আপনি Google Lens দিয়ে সেই পোস্টারের দিকে তাক করলে স্ক্রিনে পোস্টারের উপরে লেখার উপরে ট্যাপ করে সেই লেখা নিজের ফোনে কপি করে নিতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile