এবার ট্রেনের টিকিট বুক করুন Google Pay থেকে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 মার্চ 2019 15:16 IST
হাইলাইট
  • Google Pay থেকে ভারতে ট্রেন টিকিট বুক করা যাবে
  • iOS ও Android গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন
  • ট্রেন সার্চ, টিকিট বুক ও বাতিল করা যাবে

iOS ও Android গ্রাহকরা Google Pay থেকে ট্রেনের টিকিট বুক করতে পারবেন

Google Pay থেকে ভারতে ট্রেন টিকিট বুক করা যাবে। ইতিমধ্যেই Google Pay অ্যাপ এ এই ফিচার যোগ হয়েছে। যে কোন এক্সপ্রেস ও মেল ট্রেনের টিকিট কাটা যাবে Google এর UPI বেসড পেমেন্ট সার্ভিস থেকে। Google জানিয়েছে iOS ও Android গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। হোম স্ক্রিনে ‘Trains' এ ট্যাপ করে Google Pay থেকে ট্রেন টিকিট বুক করা যাবে।

IRCTC এর সাহায্যে এবার থেকে Google Pay অ্যাপ থেকেই ট্রেন সার্চ, টিকিট বুক ও বাতিল করা যাবে। এছাড়াও যে কোন ট্রেনে কত সিট খালি রয়েছে তা জানা যাবে এই অ্যাপ থেকে। এর আগে ClearTrip আর Paytm থেকেও ট্রেনের টিকিট বুক করা যেত। এবার Google Pay তেও একই ফিচার যোগ হল।

Advertisement

Google Pay থেকে ট্রেনের টিকিট বুক করবেন কীভাবে?

  • Google Pay ওপেন করে হোম স্ক্রিনে ‘Trains' সিলেক্ট করুন।
  • ‘New Ticket' অপশান সিলেক্ট করুন।
  • কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাত্রা করবেন ও যাত্রার তারিখ জানান।
  • এই দুই স্টেশনের মধ্যে সব ট্রেনের তালিকা চলে আসবে।
  • এই তালিকায় ট্রেনের পাশে ‘Check Availability' টে ট্যাপ করলে সেই ট্রেনে কত সিট খালি আছে জানতে পারবেন।
  • যে ক্লাসে যাত্রা করতে চান তা সিলেক্ট করুন।
  • সব তথ্য যাচাই করে ‘OK' প্রেস করুন।
  • এবার আপনাকে IRCTC ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া হবে, অ্যাক্কাউন্ট না থাকলে নতুন অয়াকাউন্টে লগ ইন করুন।
  • যাত্রীদের নাম লিখে ‘Continue' সিলেক্ট করুন।
  • এবার পেমেন্ট মেথড সিলেক্ট করুন।
  • UPI পিন দিন।
  • IRCTC পাসওয়ার্ড ও ক্যাপচা দিন।
  • ‘Submit' সিলেক্ট করলে আপনার টিকিট বুক হয়ে যাবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Pay, Google Tez, IRCTC
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  2. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  3. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  4. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  5. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  6. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  7. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  8. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  9. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  10. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.