Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 মে 2026 19:16 IST
হাইলাইট
  • নতুন Gmail অ্যাকাউন্টের সঙ্গে 15 জিবি ফ্রি স্টোরেজ পাওয়ার দিন শেষ
  • Google নতুন ইউজারদের মাত্র 5 জিবি স্টোরেজ দিচ্ছে
  • ফোন নম্বর ভেরিফিকেশন না করলে স্ট্যান্ডার্ড স্টোরেজ লিমিট মিলবে না

Google currently offers 15GB of free storage with every new Gmail account

Photo Credit: Unsplash / Solen Feyissa

নতুন Gmail অ্যাকাউন্ট খুললেই 15 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ। Google এতদিন ধরে এই নিয়মই অনুসরণ করে আসছে। তবে এখন আর নয়৷ অনেকে জিমেইলের পাশাপাশি ড্রাইভ এবং গুগল ফটোসে বেশি স্টোরেজ ব্যবহার করার উদ্দেশ্যে একাধিক গুগল আইডি তৈরি করে থাকেন। কিন্তু নতুন পলিসিতে সেই চালাকি আর চলবে না। মার্কিন টেক জায়ান্টটি ফ্রি ক্লাউড স্টোরেজ দেওয়ার নিয়মে পরিবর্তন আনতে শুরু করেছে। আগের 15 জিবির বদলে এখন মাত্র 5 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে। যারা নতুন অ্যাকাউন্ট সেটআপ করতে যাচ্ছেন, তাদেরকে 10 জিবি স্টোরেজ কমিয়ে দেওয়া হচ্ছে।

Gmail অ্যাকাউন্টে ফ্রি স্টোরেজ কমছে

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit এবং X-এ অনেক ইউজার অভিযোগ করেছেন, গুগল নতুন জিমেইল অ্যাকাউন্টের ক্ষেত্রে ফ্রি স্টোরেজের সীমা 5 জিবিতে নামিয়ে আনছে। নয়া ব্যবহারকারীদের দু'টি অপশন দেওয়া হচ্ছে। নিজের ফোন নম্বর লিঙ্ক করে 15 জিবি স্টোরেজ আনলক, কিংবা 5 জিবি পেয়েই সন্তুষ্ট থাকা।

Advertisement

গুগল দীর্ঘদিন ধরে প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে 15 জিবি স্টোরেজ ডিফল্ট দিয়ে আসছে, যা জিমেইল, ড্রাইভ, ও ফটোসের মধ্যে সমানভাবে ভাগ হয়। কিন্তু নতুন পরিবর্তন ইঙ্গিত করছে যে, পুরো 15 জিবি পেতে গেলে এখন ফোন নম্বর ভেরিফিকেশন প্রয়োজন। রেজিস্টার্ড নম্বর একটার বেশি আইডিতে ব্যবহার করা যাবে না।

Google এখনও স্পষ্ট করে জানায়নি, কোন কোন দেশে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। তবে বেশিরভাগ স্টোরেজ কমে যাওয়ার ঘটনা কেনিয়া এবং নাইজেরিয়ার মতো আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশ্যে এসেছে। খুব শীঘ্রই আরও দেশে নতুন নিয়ম চালু হতে পারে। যারা অনেক আগে থেকেই 15 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজের সঙ্গে জিমেইল আইডি ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে পুরনো পলিসি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

সংস্থার এক মুখপাত্র টেক নিউজ পোর্টাল অ্যান্ড্রয়েড অথরিটিকে জানিয়েছেন,"আমরা কিছু নির্দিষ্ট অঞ্চলে নতুন অ্যাকাউন্টের জন্য নয়া স্টোরেজ পলিসি পরীক্ষা করছি। এই উদ্যোগের লক্ষ্য হল ইউজারদের জন্য উচ্চমানের স্টোরেজ পরিষেবা বজায় রাখার পাশাপাশি, অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং ডেটা রিকভারি আরও উন্নত করতে উৎসাহ দেওয়া।"

Advertisement

অনুমান করা হচ্ছে, একাধিক জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে অতিরিক্ত ফ্রি ক্লাউড স্টোরেজ নেওয়ার প্রবণতা কমাতেই গুগলের এই উদ্যোগ। প্রসঙ্গত, এখন গুগল ওয়ান সাবস্ক্রিপশনের অধীনে একাধিক স্টোরেজ প্ল্যান আছে। গুগল ওয়ান লাইট প্ল্যানে প্রতি মাসে 59 টাকা খরচ করার মাধ্যমে 30 জিবি স্টোরেজ পাওয়া যায়। গুগল ওয়ান বেসিক প্ল্যানের দাম 130 টাকা। এটি মাসে 100 জিবি ক্লাউড স্টোরেজ অফার করে। 2 টেরাবাইট স্টোরেজ প্ল্যানের জন্য প্রতি মাসে 650 টাকা খরচ হয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Gmail, Gmail Storage, New Gmail Account Rule
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  2. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  3. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  4. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  5. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  6. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  7. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  8. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  9. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  10. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.