WhatsApp-এ আসা অযাচিত মেসেজে বিরক্ত? সহজে বন্ধ করার পাঁচটি কৌশল জেনে রাখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 সেপ্টেম্বর 2026 11:30 IST
হাইলাইট
  • WhatsApp বিজনেস চ্যাট ব্লক বা মিউট করার সুবিধা দেয়
  • স্প্যাম কন্ট্রোল করার জন্য অ্যাপে বিশেষ ফিচার আছে
  • কোনও ওয়েবসাইট বা অ্যাপে ফোন নম্বর দেওয়ার আগে শর্তাবলী পড়ে নিন

Business chats can be muted and blocked in WhatsApp

Photo Credit: Unsplash/Dima Solomin

WhatsApp এখন শুধু বন্ধুবান্ধব বা পরিবার-পরিজনদের সঙ্গে চ্যাট করার অ্যাপের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিনিয়ত বিভিন্ন ব্যাঙ্ক, আর্থিক সংস্থা, অনলাইন শপিং সাইটের ডিসকাউন্ট, ফুড অ্যাপের অফার, এবং ট্রাভেল প্যাকেজ থেকে শুরু করে বিভিন্ন মার্কেটিং ও প্রমোশনাল মেসেজ ইনবক্সে এসে জমতে থাকে। এই ধরনের বার্তা পাঠানোর জন্য অনেক সংস্থাই আগের মতো আর SMS-এর উপর নির্ভর করে না। ফলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, কখনও কখনও প্রয়োজনীয় মেসেজ খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। তাই অনেকেই মনে করেন, এই ধরনের মেসেজ আসা হয়তো কোনওভাবেই বন্ধ করা সম্ভব নয়।

স্বস্তির বিষয় হল, হোয়াটসঅ্যাপে এমন বেশ কিছু ফিচার আছে, যার সাহায্যে অপ্রয়োজনীয় বিজ্ঞাপনমূলক বার্তা অনেকটা কমানো যায়। আপনিও যদি বিজনেস অ্যাকাউন্ট থেকে একের পর এক আসতে থাকা অযাচিত মেসেজে বিরক্তবোধ করেন, তাহলে নিজের পাঁচটি উপায়ে এগুলি বন্ধ করতে পারবেন।

Advertisement

WhatsApp-এর প্রোমোশনাল মেসেজ বন্ধ করার 5 কৌশল

1.আপনাকে যদি হোয়াটসঅ্যাপের কোনও ব্যবসায়িক অ্যাকাউন্ট বারবার অফার বা প্রচারমূলক মেসেজ পাঠিয়ে বিরক্ত করে, তাহলে সেই নির্দিষ্ট চ্যাটের জন্য নোটিফিকেশন বন্ধ করতে পারেন। এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে ওই চ্যাট খুলুন। তারপর স্ক্রিনের উপরে থাকা ব্যবসায়িক অ্যাকাউন্টের নামের উপর ট্যাপ করুন। সেখানে "মিউট নোটিফিকেশন" অপশন দেখাবে। 8 ঘন্টা, 1 সপ্তাহ, বা চিরকালের মতো মেসেজ মিউট করার বিকল্প খুঁজে পাবেন।

2. "আনসাবস্ক্রাইব " বা "অপ্ট আউট" অপশন ব্যবহার করেও হোয়াটসঅ্যাপের প্রচারমূলক মেসেজ বন্ধ করা যায়। বর্তমানে অনেক ব্যবসায়িক অ্যাকাউন্টে মার্কেটিং মেসেজ বন্ধ করার সুবিধা আছে। ব্যবহারকারীদের প্রথমে সংশ্লিষ্ট বিজনেস চ্যাট খুলতে হবে। সেখানে আনসাবস্ক্রাইব অথবা অপ্ট আউট অফ মার্কেটিং মেজেস অপশন খুঁজে বার করুন। তারপর উপরে ট্যাপ করুন। এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ওই নম্বর থেকে প্রচারমূলক বার্তা আসার সম্ভাবনা কম।

3. যদি কোনও বিজনেস অ্যাকাউন্টে আনসাবস্ক্রাইব অপশন না থাকে, তাহলে চ্যাটে "Stop" লিখে পাঠাতে পারেন। এছাড়াও "Cancel" লিখেও চেষ্টা করতে পারেন৷ অনেক ক্ষেত্রে এই ধরনের কমান্ড দিলে হোয়াটসঅ্যাপের ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে প্রচারমূলক মেসেজ আসা বন্ধ হয়ে যায়।

Advertisement

4. হোয়াটসঅ্যাপের যদি কোনও বিজনেস অ্যাকাউন্ট আপনাকে লাগাতার অপ্রয়োজনীয় বা স্প্যাম মেসেজ পাঠাতে থাকে, তাহলে ব্লক করে দেওয়াটাই সবচেয়ে কার্যকরী উপায়। এর জন্য প্রথমে চ্যাট খুলুন৷ তারপর অ্যাকাউন্টের নামের উপর ট্যাপ করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে "ব্লক" অপশন চাপুন। এরপর ওই অ্যাকাউন্ট আর কোনও মেসেজ পাঠাতে পারবে না।

5. হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় একসঙ্গে অনেক মেসেজ আসা কমানোর জন্য বিশেষ স্প্যাম কন্ট্রোল ফিচারও আছে। এটি চালু করতে সেটিংস খুলুন এবং তারপর প্রাইভেসি অপশনে যান। সেখানে "অ্যাডভ্যান্সড" অপশন খুলে "ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজেস" ফিচার চালু করুন।

এছাড়াও, কোনও ওয়েবসাইট বা অ্যাপে নিজের ফোন নম্বর দেওয়ার আগে নিয়ম এবং শর্তাবলী পড়ে নিন। বর্তমানে অনেক প্ল্যাটফর্ম ফোন নম্বর রেজিস্টার করার সময় প্রচারমূলক বার্তার সম্মতিতে WhatsApp যুক্ত রাখে। তাই হোয়াটসঅ্যাপের জন্য আলাদা সম্মতির অপশন ও বন্ধ বা আনচেক করার বিকল্প থাকলে, করে নিন। ফলে সংশ্লিষ্ট কোম্পানির মার্কেটিং ডেটাবেসে আপনার নম্বর যুক্ত হবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.