UPI Kill Switch: প্রতারকদের খেলা শেষ, আমজনতার টাকা সুরক্ষিত রাখতে বিরাট পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 জানুয়ারী 2026 11:47 IST
হাইলাইট
  • UPI ও ব্যাঙ্কিং অ্যাপে এমার্জেন্সি কিল সুইচ যুক্ত হতে পারে
  • বোতাম চাপলে অ্যাকাউন্ট থেকে সমস্ত লেনদেন সাময়িকভাবে থমকে যাবে
  • ডিজিটাল প্রতারণা রুখতে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি কমিটি গঠিত হয়েছে

UPI Kill Switch will protect users against digital arrest and online frauds

Photo Credit: Paytm

কখনও আয়কর দফতর বা জিএসটি আধিকারিক। আবার কখনও সিবিআই, সাইবার, কাস্টম, কিংবা পুলিশ অফিসার। এমনই পরিচয়ে ফোন করে অনলাইনে গ্রেফতারির ভয় দেখিয়ে টাকা হাতানোর ঘটনা সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই প্রতারণা ডিজিটাল অ্যারেস্ট নামে বেশি পরিচিত। সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে হাজার হাজার কোটি টাকা খোয়ানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে ভারত সরকার। ব্যাঙ্কিং ও ডিজিটাল প্রতারণা রুখতে এক নতুন ব্যবস্থা চালু করার কথা ভাবছে কেন্দ্র। সেই নয়া সিস্টেমের নাম কিল সুইচ (Kill Switch)। চলুন দেখে নিই এটি ঠিক কী এবং কেমন ভাবে কাজ করবে।

কিল সুইচ ডিজিটাল প্রতারণা আটকাবে 

ভারত সরকার UPI প্ল্যাটফর্ম (ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস) ও ব্যাঙ্কিং অ্যাপে কিল সুইচ নামে একটি নিরাপত্তা বৈশিষ্ট্য আনার চিন্তাভাবনা করছে। কোনও নাগরিক যদি প্রতারণার আশঙ্কা করেন, তাহলে ওই ইমার্জেন্সি বোতাম চাপা মাত্রই তার ইউপিআই বা ব্যাঙ্কিং অ্যাপ থেকে সমস্ত লেনদেন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ অন্য ব্যক্তিকে টাকা পাঠানোর সুবিধা স্থগিত হবে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) অধীনে একটি উচ্চপর্যায়ের কমিটি কিল সুইচ চালু করার বিষয়টি খতিয়ে দেখছে। ভারতের ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থায় এই সিকিউরিটি ফিচার যুক্ত করা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবিত কিল সুইচ চালু হলেই অ্যাকাউন্ট থেকে সাময়িকভাবে সমস্ত লেনদেন থমকে যাবে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি নিজের ব্যাঙ্ক বা সাইবার হেল্পলাইনে যোগাযোগ করা ও পরিবারের সহায়তা নেওয়ার জন্য বাড়তি সময় পাবেন।

বর্তমানে UPI লেনদেন খুব দ্রুত সম্পন্ন হয়। সাইবার প্রতারকদের একবার টাকা পাঠালে তা একাধিক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়। পুলিশকে বোকা বানাতে এখন ডিজিটাল স্ক্যামে ভাড়াটে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবহার হচ্ছে। ফলে টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে। তাই কমিটি কিল সুইচ নিয়ে আলোচনার পাশাপাশি এটাও খতিয়ে দেখছে, সন্দেহজনক লেনদেন আগেভাগে চিহ্নিত করে সেটা বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে পৌছনো আটকানো সম্ভব কিনা।

ডিজিটাল প্রতারণায় আক্রান্তদের সুরক্ষায় বিমার ভূমিকা নিয়েও আলোচনা চলছে। অনলাইন স্ক্যামে টাকা হারিয়ে ফেললে বেশিরভাগ ক্ষেত্রে তা ফেরত পাওয়া দুঃসাধ্য হয়ে ওঠে। সাইবার ইন্সুরেন্স পলিসি মূলত সিস্টেম হ্যাকিং সংক্রান্ত ঘটনায় কাজ করে। কিন্তু প্রতারকরা যখন মানসিকভাবে চাপে ফেলে মানুষকে টাকা পাঠাতে বাধ্য করে, তখন সেই ক্ষতি সাধারণত বিমার আওতায় আসে না। তাই পুলস ইন্সুরেন্স মডেল নিয়ে ভাবনাচিন্তা চলছে, যাতে প্রতারিতরা অন্তত আংশিক ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  2. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  3. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  4. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  5. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  6. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  7. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  8. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  9. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  10. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.