Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 এপ্রিল 2026 19:11 IST
হাইলাইট
  • চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডদের জোট একটি নতুন মেমোরি স্ট্যান্ডার্ড আনছে
  • তালিকায় Oppo, Xiaomi, Vivo, Lenovo, এবং Honor-এর মতো কোম্পানি
  • নতুন উদ্যোগে ওভারহিটিং, ল্যাগ, ও হঠাৎ অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যা কমবে

Xiaomi, Vivo, Oppo, and other brands join hands to handle Android smartphone’s lag

Photo Credit: Unsplash/Patrick Tomasso

Android ফোন যে ব্র্যান্ডের হোক না কেন, ওভারহিটিং, ল্যাগ, ও হঠাৎ অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যার সম্মুখীন হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। স্মার্টফোনের এমন পুরনো অসুখের পথ্য খুঁজতে এবার কোমর বাঁধছে চীনের গোল্ড স্ট্যান্ডার্ড অ্যালায়েন্স। যে জোটের সদস্য Oppo, Xiaomi, Vivo, Lenovo, এবং Honor-এর মতো কোম্পানি। তারা একটি নতুন ইউনিফায়েড মেমোরি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড আনতে চলেছে, যা Android 17 আপডেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা স্টেবল এবং স্মুথ পারফরম্যান্স পাবেন। নতুন ব্যবস্থায় ফোন হ্যাং করার সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পরে।

Android ফোনের দীর্ঘদিনের সমস্যা মিটবে?

গিজমোচীনার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নতুন স্ট্যান্ডার্ডের মাধ্যমে ডেভেলপাররা এমনভাবে অ্যাপ বানাতে পারবে, যাতে সেটি Android ডিভাইস নির্বিশেষে সমানভাবে ও দক্ষতার সঙ্গে মেমোরি ব্যবহার করতে পারে। আসলে অ্যাপ যত আধুনিক ও জটিল হচ্ছে, তত মেমোরি খাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন ব্র্যান্ডের কাস্টম ইন্টারফেস (UI) ও হার্ডওয়্যারের মধ্যে তালমিলের অভাবের কারণে ডেভেলপারদের জন্য অপ্টিমাইজেশন কঠিন হয়ে পড়ছে। একইসাথে অ্যাপ ডেভেলপ করার খরচ ও দীর্ঘ টেস্টিং সাইকেল চ্যালেঞ্জ তৈরি করছে৷ ফলে শেষ পর্যন্ত ইউজার এক্সপিরিয়েন্সে প্রভাব পড়ছে।

দিশা খুঁজতে Google ইতিমধ্যেই Android 17 অপারেটিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনছে, যেখানে ডিভাইসের র‍্যাম অনুসারে মেমোরি ব্যবহারের লিমিট সেট করে রাখা হবে। অর্থাৎ মেমোরি লিক হবে না। সহজ ভাষায় বললে, বর্তমানে কোনও সফটওয়্যার কাজ শেষ হয়ে যাওয়ার পরেও র‍্যাম থেকে নেওয়া কিছুটা জায়গা দখল করে থাকে। এতে ডিভাইসের গতি কমে যায়। প্রোগাম হ্যাং করে। নতুন ব্যবস্থায় সেই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

গুগলের মেকানিজমের উপর ভিত্তি করেই শীর্ষস্থানীয় চাইনিজ ব্র্যান্ডগুলি উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগকে তিন অংশে ভাগ করা হয়েছে। প্রথমে একটি ইউনিফায়েড স্ট্যান্ডার্ড তৈরি করা হবে, যেখানে একটি অ্যাপ কতটা মেমোরি ব্যবহার করতে পারবে তা নির্দিষ্ট করে দেওয়া থাকবে।

দ্বিতীয় স্তরে থাকবে স্মার্ট নোটিফিকেশন সিস্টেম। এটি মেমোরি কমে গেলে অ্যাপগুলিকে আগে থেকেই সতর্ক করবে। শেষ ধাপে কনটেক্সচুয়াল রুলস থাকছে, যা ঠিক করবে যে কখন ও কীভাবে সেই নোটিফিকেশন দেখানো হবে। নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে ডেভেলপারদের জুন 30, 2026 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অ্যালায়েন্সের সদস্য সংস্থাগুলি এই পরিবর্তন বাস্তবায়ন করতে অ্যাপ ডেভেলপারদের প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সহযোগিতা করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Xiaomi, Vivo, Lenovo, Honor, Google, Android 17, Android smartphone
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.