Android Smartphone

Android Smartphone - ख़बरें

  • Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
    Realme 16x 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, 7,000mAh টাইটান ব্যাটারি, ও 144Hz LCD ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 16 ভিত্তিক Realme UI 7.0 আছে। ফোনের ব্যাক ক্যামেরা মডিউলের তিন নম্বর কাটআউটে বাইরে পালস লাইট আছে, যা নয়টি কালার ও পাঁচটি গ্লোয়িং মোডের মধ্যে কাস্টমাইজ করা যাবে। এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তা হয়ে গেল দুর্দান্ত Samsung মিড-রেঞ্জ ফোন
    আপনি যদি নতুন মিড-রেঞ্জ ফোন কেনার প্ল্যান করেন, তাহলে Amazon Great Freedom Sale সেল উপযুক্ত সময় হতে পারে। কারণ Samsung Galaxy A56 5G এখন 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। সরাসরি ছাড়ের পাশাপাশি, কার্ড ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও সাশ্রয় করা সম্ভব হবে। Galaxy A56 5G ছয়টি Android OS আপগ্রেড পাবে। তাই দীর্ঘমেয়াদি ব্যবহার করার জন্য আদর্শ।
  • প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
    Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 28,999 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। তুলনাস্বরূপ, গত বছর মার্চে লঞ্চের সময় শুরুর দাম 32,999 টাকা ছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 4,000 টাকা ফ্ল্যাট ছাড় দিচ্ছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,449 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক প্রায় 5,500 টাকায় পৌঁছে যাবে।
  • OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
    বর্তমানে স্মার্টফোনের জন্য বিভিন্ন অ্যাপের মধ্যে ঘুরতে হয়। যেমন চ্যাটের জন্য WhatsApp, ঠিকানা খোঁজার জন্য Maps, এবং অনলাইন শপিং, ফুড ডেলিভারি, ও বুকিংয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম। কিন্তু OpenAI-এর স্মাটফোনে অ্যাপ মাধ্যম হিসেবে থাকবে না। আলাদা আলাদা অ্যাপ খোলার বদলে এআই এজেন্টকে দিয়ে সমস্ত কাজ করানো যাবে। যেমন আপনি বললেন, জোমাটোতে কলকাতার সবচেয়ে ভাল রেটিং থাকা রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি অর্ডার করো। ফোন সেই নির্দেশ মেনে নিজে থেকেই অর্ডার, পেমেন্ট, ও অন্যান্য সেটআপ করে দেবে।
  • Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
    Google ইতিমধ্যেই Android 17 অপারেটিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনছে, যেখানে ডিভাইসের র‍্যাম অনুসারে মেমোরি ব্যবহারের লিমিট সেট করে রাখা হবে। অর্থাৎ মেমোরি লিক হবে না। গুগলের মেকানিজমের উপর ভিত্তি করেই চীনের গোল্ড স্ট্যান্ডার্ড অ্যালায়েন্সের সদস্য Oppo, Xiaomi, Vivo, Lenovo, এবং Honor-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি উদ্যোগ নিচ্ছে। এর ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা স্টেবল এবং স্মুথ পারফরম্যান্স পাবেন। ওভারহিটিং, ল্যাগ, ও হঠাৎ অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যা কমবে।
  • Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার
    ফোন চার্জে বসিয়ে চার্জার খুলতে ভুলে যাওয়ার সমস্যা নতুন নয়। আমরা অনেকেই রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠলে খেয়াল হয়, চার্জার খোলাই হয়নি। এই সমস্যার সমাধানে চীনের একটি সংস্থা বিশেষ প্রযুক্তির চার্জার তৈরি করেছে। এটি ফোনের ব্যাটারি 100 শতাংশ চার্জ হয়ে গেলে নিজেই সকেট থেকে খুলে বেরিয়ে আসে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
  • Android ফোনে অ্যাপ ব্যবহারে নয়া নিয়ম আনছে Google, অনেকের অসুবিধা হলেও কমবে সাইবার প্রতারণা
    Android ফোনে শুধুমাত্র ভেরিফায়েড ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করা যাবে। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা ইন্টারনেট থেকে ফোনে সরাসরি APK নামিয়ে ব্যবহার সম্ভব হবে না। প্লে স্টোরের বাইরে এমন ধরনের উৎস থেকে আসা অনেক অ্যাপেই ক্ষতিকর ম্যালওয়্যার ও স্পাইওয়্যার থাকে, যা ব্যক্তিগত তথ্য ফাঁস ও আর্থিক প্রতারণা ঘটাতে পারে৷ তাই Google নিয়মে কড়াকড়ি আনছে। তবে অভিজ্ঞ এবং সচেতন ব্যবহারকারীরা ডেভেলপার সেটিংসে গিয়ে নিয়ম বাইপাস করতে পারবে।
  • নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
    Google Pixel 10a গত সপ্তাহে ভারতে রিলিজ হয়েছে। তারপরেই গত বছর লঞ্চ করা Pixel 9a অনেকটা সস্তা হয়ে গিয়েছে। ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে ফোনটি পাওয়া যাচ্ছে 13,500 টাকা ডিসকাউন্টে। হ্যান্ডসেটের পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে।
  • Android ডিভাইসের জন্য নতুন ফিচার্স আনল Google, ফোন চুরি বা হারালেও আর ভয় নেই
    গুগল অ্যান্ড্রয়েডের থেফট প্রোটেকশন ফিচার আরও উন্নত করার কথা জানিয়েছে। নতুন আপগ্রেডগুলি চুরি হওয়ার আগে, চুরির সময়, এবং এমনকি চুরির পরেও ডিভাইসের নিরাপত্তা শক্তিশালী রাখবে। নতুন সিকিউরিটি ও সেফটি ফিচার্স ধাপে ধাপে বিভিন্ন Android ভার্সনে রোলআউট হবে। সংস্থার লক্ষ্য, চোরের হাতে ফোন পড়লেও যে যেন ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কিং অ্যাপের অ্যাক্সেস, বা সংবেদশীল ডেটার নাগাল না পায়।
  • Vivo ও iQOO ইউজারদের জন্য সুখবর, Android 16 এবং OriginOS 6 আপডেট চলে এল প্রচুর ফোনে
    Android 16 ভিত্তিক OriginOS 6 ফ্ল্যাগশিপ মডেলের পর এবার মিড-রেঞ্জ মোবাইল ফোনেও রোলআউট হচ্ছে। এই প্রতিবেদনে Vivo এবং তার সাব-ব্র্যান্ড iQOO এর স্মার্টফোনের লিস্ট দেওয়া হল, যেগুলো ইতিমধ্যেই নতুন সফটওয়্যার আপডেট পেয়েছে বা শীঘ্রই পাবে।
  • 8,000 টাকা দাম কমল Google-এর পিওর Android স্মার্টফোনের, কোথায় বিক্রি হচ্ছে দেখুন
    Google Pixel 9a অ্যামাজনে ফ্ল্যাট 8,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। সংস্থা ফোনটির সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আরও বেশি সাশ্রয় করা যাবে।
  • Top Smartphones Under Rs. 15,000: 15,000 টাকার কমে সেরা 5 স্মার্টফোন দেখে নিন
    জুলাই মাসে 15,000 টাকার নিচে সেরা পাঁচ ফোন হল Samsung Galaxy F16 5G, Vivo T4x 5G, Tecno Pova 7 5G, Oppo K13x 5G, Realme P3x 5G।
  • Redmi Note 13 Pro 5G স্কারলেট রেড ভার্সন এখন ভারতে উপলব্ধ
    Redmi Note 13 Pro 5G এর নতুন স্কারলেট রেড ভার্সন লঞ্চ হয়েছে। ফোনের স্পেসিফিকেশন অপরিবর্তিত রয়েছে, দাম শুরু ₹২৫,৯৯৯ থেকে।
  • এবার ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে আসছে Google
    ইতিমধ্যেই Android Q অপারেটিং সিস্টেমে ফোল্ডেবেল ফোন সাপোর্টের ঘোষণা করেছে কোম্পানিটি। তবে এখনই বাজারে আসবে না Pixel ব্র্যান্ডের ফোল্ডেবেল স্মার্টফোন।
  • ভিডিও: ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসছে Xiaomi?
    Twitter এ ইভান ব্লাস নামে এক ব্যাক্তি এই ভিডিও পোস্ট করেছেন। একটি অন্ধকার জায়গায় এই ভিডিও রেকর্ড করা হয়েছে। দেখে মনে হয়েছে Android অপারেটিং সিস্টেমের উপরে MIUI স্কিন ইন্সটল করা আছে।

Android Smartphone - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »