তরুন প্রজন্মের PUBG Mobile আসক্তি সম্পর্কে কি বললেন প্রধানমন্ত্রী?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 জানুয়ারী 2019 16:43 IST
হাইলাইট
  • PUBG Mobile আসক্তি নিয়ে সারা দেশে বিতর্ক চরমে
  • এই বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি

PUBG Mobile এর মত অনলাইন গেমে আসক্তি প্রসঙ্গে চিন্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী

PUBG Mobile আসক্তি নিয়ে সারা দেশে বিতর্ক চরমে। অনেকেই ভারতে এই গেম কে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নতুন দিল্লিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে আলোচনায় PUBG Mobile আসক্তি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে এক মা প্রধানমন্ত্রীর কাছে ছেলের অনলাইন গেমে আসক্তির অভিযোগ জানালে মোদি বলেন “PUBG খেলে নাকি?” এরপর এই হাসিতে ফেটে পড়ে গোটা সভাঘর। PUBG Mobile না Fortnite কোনটায় বেশি আসক্তি তাও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ হাসি মজার পরে PUBG Mobile এর মত অনলাইন গেমে আসক্তি প্রসঙ্গে চিন্তা প্রকাশ করেন মোদি।

 

আরও পড়ুন: PUBG Mobile এ কবে আসছে জম্বি মোড?

Advertisement

 

প্রধানমন্ত্রী বলেন তরুণ প্রজন্মকে প্রযুক্তি থেকে দূরে সরিয়ে রাখা সঠিক কাজ নয়।

“প্রযুক্তিকে শিশু যেন ভালোভাবে কাজে লাগায় সেই দিকে নজর রাখতে হবে।” বলেন প্রধানমন্ত্রী। “তবে জীবনকে ছোট না করে নতুন দিশা খুঁজে বার করার জন্যই প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত। প্রযুক্তি যেন আমাদের কখনোই আষ্টেপৃষ্ঠে বেঁধে না ফেলে, তার ফল ভয়ংকর হবে।” বলেন তিনি।

Advertisement

 

আরও পড়ুন: 2018 সালে PUBG Mobile এর থেকেও বেশি রোজগার করেছে এই গেম

 

“সবকিছুর মতোই প্রযুক্তিরও ভালো ও খারাপ দিক রয়েছে। মা-বাবার দায়িত্ব ছেলে মেয়েকে প্রযুক্তির ভালো দিকটা দেখানো। বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নতুন জিনিস শিখতে উদ্বুদ্ধ করা উচিত। কি ভাবে নতুন জিনিস তৈরি করা যায়, কিভাবে নতুন কিছু রান্না করা যায় এই ধরনের জিনিস শেখা উচিত।”

Advertisement

 

আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে

Advertisement

 

প্রধানমন্ত্রী বলেন মা-বাবারা এই ধরনের উদ্যোগ নিতে শুরু করলে ছেলে মেয়েরা “প্লে-স্টেশান ছেড়ে প্লে-গ্রাউন্ড” এ যেতে শুরু করবে।

সম্প্রতি গুজরাটে প্রাথমিক স্কুলে নিষিদ্ধ হয়েছিল PUBG। এছাড়াও জম্মু-কাশ্মীরে এই গেম নিষিদ্ধ করার দাবি উঠেছে। এর পরেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। সারা বিশ্বে গড়ে তিন কোটি খেলোয়াড় রোজ PUBG Mobile খেলেন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PM Modi, Prime Minister Modi, PUBG Mobile, Tencent, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.