ফোনেই বানান পোকোর বাসা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 অগাস্ট 2018 17:34 IST
হাইলাইট
  • Poco Launcher এর সাইজ 15.5 MB
  • কোম্পানি জানিয়েছিল এই লঞ্চার ডাউনলোড করা যাবে
  • Poco F1 ফোনের লঞ্চারের লাম Poco Launcher

Poco F1 লঞ্চের সময় Xiaomi জানিয়েছিল Play Store থেকে এই Poco Launcher ডাউনলোড করা যাবে।

 

কয়েকদিন আগেই বাজার গরম করে লঞ্চ হয়েছিল Xiaomi-র নতুন বাজেট ফ্ল্যাগগিপ Poco F1। বুধবার দুপুর 12 টা থেকে Flipkart ও mi.com ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হবে। তিনটি আলাদা ভেরিয়েন্টে Poco F1 পাওয়া যাবে। সব থেকে উপরের ভেরিয়েন্টে থাকবে 8GB RAM আর 256GB স্টোরেজ। Poco F1 ফোনে ব্যবহার হয়েছে ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 845 চিপসেট। এর সাথেই এই ফোনে থাকবে 6.18 ইঞ্চি ডিসপ্লে, 12MP রিয়ার ক্যামেরা। MIUI ইউজার ইন্টারফেস থাকলেও নতুন Poco F1 এ একটি অ্যাপ ড্রয়ার ব্যবহার করেছে Xiaomi। এই প্রথম MIUI তে অ্যাপ ড্র্যার যোগ হল।

ফোন লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল Play Store থেকে এই লঞ্চার ডাউনলোড করা যাবে। সেই কথা মতোই এবার Google Play Store এ দেখা গেল Poco Launcher। যদিও APKMirror ও MIUI ফোরাম থেকে ইতিমধ্যেই Poco Launcher এর APK ফাইল ডাউনলোড করা যাচ্ছে।

এই লঞ্চারের সাইজ 15.5 MB। Poco Launcher এর মাধ্যমে MIUI গ্রাহকরা একাধিক স্টক Android এর ফিচার ব্যবহার করতে পারবেন। Google Play লিস্টিং এ Poco Launcher  কে একটি সম্পূর্ণ কাস্টম লঞ্চারের আক্ষ্যা দিয়েছে Xiaomi।

প্রসঙ্গত কয়েক দিন আগেই লঞ্চ হয়েছে নতুন Poco F1। বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্টে 20,999 টাকা থেকে 29,999 টাকা দামে কেনা যাবে Poco F1। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ 8GB RAM আর Snapdragon 845 চিপসেট।  ভারতে 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 20,999 টাকা। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 23,999 টাকা। সবথেকে উপরের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Poco F1এর দাম 29,999 টাকা। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে Poco F1 কেনা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Poco, Poco Launcher, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  2. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  3. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
  4. Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
  5. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  6. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  7. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  8. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  9. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  10. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.