সব অ্যানড্রয়েড গ্রাহকে বিনামূল্যে এই পরিষেবা দেবে Truecaller

বিজ্ঞাপন
আপডেট: 18 জুন 2019 21:28 IST
হাইলাইট
  • Android গ্রাহকদের জন্য VoIP পরিষেবা নিয়ে এল Truecaller
  • মোবাইল ডেটা অথবা Wifi ব্যবহার করে বিনামূল্যে কল করা যাবে
  • 10 জুন এই আপডেট পাঠাতে শুরু করেছে Truecaller

Truecaller গ্রাহকরা VoIP কল করতে পারবেন

সম্প্রতি পরীক্ষামুলক ভাবে VoIP পরিষেবা শুরু করেছিল Truecaller। শুরুতে জানা গিয়েছিল শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য এই ফিচার নিয়ে আসছে কোম্পানি। এই পরিষেবা ব্যবহার করে ইন্টারনেট থেকে কল করা যাবে। মঙ্গলবার Truecaller ঘোষনা করেছে ‘Truecaller Voice' নামে এই ফিচার সামনে আসছে। অ্যাপ এর মধ্যেই ভয়েস বাটন থেকে মোবাইল ডেটা অথবা WiFi ব্যবহার করে কল করা যাবে। ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে। আপাতত শুধুমাত্র Android গ্রাহকরাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

সাম্প্রতিকতম আপডেটে Truecaller গ্রাহকরা মোবাইল ডেটা অথবা Wifi ব্যবহার করে বিনামূল্যে হাই কোয়ালিটি কল করতে পারবেন।

Advertisement

গত সপ্তাহে প্রথম এই ফিচার সামনে এসেছিল। তখন অনেকেই বলেছিলেন শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য এই ফিচার আসছে। কোম্পানি জানিয়েছে 10 জুন থেকে এই আপডেট পাঠানো শুরু হয়েছে। ধাপে ধাপে সব গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।

আপনার Android ফোনে এখনও এই ফিচার না পৌঁছালে অধৈর্য হওয়ার কারন নেই। শিঘ্রই VoIP আপডেট পৌঁছে যাবে। এছাড়াও Truecaller জানিয়েছেন শিঘ্রই iOS ডিভাইসেও VoIP ফিচার আসছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  2. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  3. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  4. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  5. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  6. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  7. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  8. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  9. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  10. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.