ডার্ক মোডে কেমন দেখতে হবে WhatsApp?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 মার্চ 2019 17:28 IST
হাইলাইট
  • WhatsApp -এ যোগ হয়েছে ডার্ক মোড
  • Android বিটা আপডেটে এই ফিচার এসেছে
  • শুধুমাত্র সেটিংস মেনুতে ডার্ক মোড কাজ করছে

WhatsApp -এ যোগ হয়েছে ডার্ক মোড

Photo Credit: WABetaInfo

Android ফোনে নতুন বিটা আপডেট পেল WhatsApp। WhatsApp 2.19.82 বিটা ভার্সানে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে ডার্ক মোড। অনেক দিন ধরেই অপেক্ষা থাকার পরে অবশেষে Android বিটা ভার্সানে এই ফিচার পৌঁছাল। শিঘ্রই স্টেবেল আপডেটেও এই ফিচার পৌঁছে যাবে। ডার্ক মোডে WhatsApp অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড কালো থাকবে। এর ফলে দীর্ঘ সময় WhatsApp ব্যবহারে চোখে কম চাপ পরবে।

WABetaInfo ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে এসেছে। ইতিমধ্যেই WhatsApp ডার্ক মোডের স্ক্রিন শট প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইটে। আপাতত শুধুমাত্র সেটিংস মেনুতে ডার্ক মোড কাজ করছে।

 WhatsApp ডার্ক মোডের স্ক্রিন শট

রিপোর্টে জানানো হয়েছে, OLED ডিসপ্লের জন্য সম্পূর্ণ কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার না করে কালচে ধুসর রঙের ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয়েছে। এর ফলে ডার্ক মোড ব্যবহারে ফোনের ব্যাটারি ব্যাক আপ এ কোনও পরিবর্তন দেখা যাবে না।

সম্প্রতি এক আপডেটে মোট কত বার কোন মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে তা জানিয়ে দেবে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। এই ভাবেই ভুয়ো খবর প্রচার রুখতে সচেষ্ট হচ্ছে WhatsApp।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp Dark Mode, Dark Mode
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  2. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  3. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  4. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  5. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  6. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  7. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  8. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  9. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  10. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.