WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 অক্টোবর 2026 17:32 IST
হাইলাইট
  • WhatsApp গ্রুপে এবার সবসময়ের জন্য মেসেজ পিন করে রাখা যাবে
  • গ্রুপে যোগ দেওয়ার পরেও নতুন সদস্যের সঙ্গে চ্যাট শেয়ারের অপশন
  • মেনশন ও সরাসরি রিপ্লাই আসা না-পড়া মেসেজ খুঁজতে নতুন ফিল্টার

WhatsApp users can now leave messages pinned forever

Photo Credit: Unsplash/Mariia Berezovsky

সম্প্রতি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও বা ভিডিও কলে যোগ দেওয়ার সুবিধা চালু হয়েছে। এবার গ্রুপ চ্যাটকে কেন্দ্র করে চারটি নতুন ফিচারের ঘোষণা করল মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। নতুন বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল গ্রুপে গুরুত্বপূর্ণ বার্তা স্থায়ীভাবে পিন করে রাখার সুবিধা। WhatsApp গ্রুপে এবার থেকে নতুন যোগ দেওয়া সদস্যদের সঙ্গে সাম্প্রতিক চ্যাট হিস্ট্রি শেয়ার করার অপশন মিলবে। এছাড়াও, গ্রুপের জন্য স্টেটাস আপডেট ও আনরিড মেসেজেস ফিল্টারের সুবিধাও যুক্ত হয়েছে। আজকের এই প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের চারটি নয়া ফিচারের খুঁটিনাটি তথ্য দেওয়া থাকল।

WhatsApp গ্রুপে যুক্ত হল চারটি নতুন ফিচার

1. হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময়ের জন্য মেসেজ পিন করে রাখা যাবে। পূর্বে গ্রুপ চ্যাটে কোনও মেসেজ পিন করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেছে নিতে হত। কিন্তু এখন আর সময়ের কোনও বাধ্যবাধকতা রইল না। তবে প্রয়োজন অনুসারে পিন করা মেসেজের সময়সীমা পরিবর্তন করার সুবিধাও থাকবে।

Advertisement

2. WhatsApp তাদের চ্যাট হিস্ট্রি ফিচার আরও উন্নত করেছে। আগে কাউকে গ্রুপে যুক্ত করার সময় তাঁর সঙ্গে সাম্প্রতিক চ্যাট শেয়ার করার অপশন পাওয়া যেত। নয়া ফিচার গ্রুপে যোগ দেওয়ার পরেও তার সঙ্গে আগেকার মেসেজ শেয়ার করার সুবিধা মিলবে। শুধু গ্রুপ চ্যাটে সংশ্লিষ্ট কনট্যাক্টের উপর ট্যাপ করতে হবে। এই ভাবে শেয়ার করা মেসেজ প্ল্যাটফর্মের অন্যান্য পার্সোনাল চ্যাটের মতো শুরু থেকে শেষ পর্যন্ত এনক্রিপটেড থাকবে।

3. হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনও গ্রুপের সদস্যদের সঙ্গে স্টেটাস আপডেট শেয়ার করতে পারবে। অন্যান্য সদস্যরা সেই স্টেটাসে রিয়্যাক্ট ও নিজেদের স্টেটাস আপডেট শেয়ার করার সুবিধা পাবে। হোয়াটসঅ্যাপের সাধারণ স্টেটাসের মতো গ্রুপ স্টেটাসে দেওয়া পোস্ট 24 ঘন্টা পর নিজে থেকেই মুছে যাবে।

4. হোয়াটসঅ্যাপ নতুন চ্যাট ফিল্টারও চালু করেছে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গ্রুপের সেই সমস্ত না পড়া চ্যাট খুঁজে পাবেন, যেখানে তাদেরকে মেনশন করা হয়েছে বা মেসেজের সরাসরি রিপ্লাই দেওয়া হয়েছে। ফিল্টারে @all mention করা মেসেজগুলিও দেখা যাবে।

Advertisement

প্রসঙ্গত, প্রায় দুই সপ্তাহ আগে গেস্ট কলিং ফিচার চালু করেছে সংস্থা। এর ফলে এখন থেকে অ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও যে কেউ ভয়েস বা ভিডিও কলে যোগ দিতে পারবে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকা ব্যবহারকারীরাই কলের লিঙ্ক বানাতে পারবে। গেস্টরা কম্পিউটারে ব্রাউজার থেকেও কলে যোগ দিতে সক্ষম হবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলে সর্বোচ্চ 32 জন অংশ নিতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp Group Chats, Meta
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  2. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  3. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  4. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  5. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  6. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  7. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  8. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  9. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  10. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.