এই iPhone এর জন্য সাপোর্ট বন্ধ করল WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 সেপ্টেম্বর 2018 16:44 IST
হাইলাইট
  • সম্প্রতি লঞ্চ হয়েছে লেটেস্ট iOS ভার্সান iOS 12
  • প্রযুক্তিগত সমস্যার জন্য iOS 7 থেকে সাপোর্ট বন্ধ করা হয়েছে
  • iOS 8 বা তার বেশি ভার্সানে WhatsApp এর সব ফিচার কাজ করবে

iOS 8 বা তার বেশি ভার্সানে WhatsApp এর সব ফিচার কাজ করবে। 

সম্প্রতি লঞ্চ হয়েছে লেটেস্ট iOS ভার্সান iOS 12। ঠিক তখনই পুরোনো iOS 7.1.2 ভার্সানে সাপোর্ট বন্ধ করে দিল WhatsApp। আগে কোম্পানি জানিয়েছিল 2020 সাল পর্যন্ত iOS 7 এর সাপোর্ট দেবে WhatsApp। WhatsApp জানিয়েছে প্রযুক্তিগত সমস্যার জন্য iOS 7 থেকে সাপোর্ট বন্ধ করা হয়েছে। তবে iOS 8 বা তার বেশি ভার্সানে WhatsApp এর সব ফিচার কাজ করবে। 

WhatsApp এক ব্লগ পোস্টে জানিয়েছে iOS 7.1.2 ভার্সানে 2020 সাল পর্যন্ত WhatsApp ব্যবহার করা যাবে। তবে কোন নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না। ইতিমধ্যেই iOS 6 বা তার কম ভার্সানে সাপোর্ট বন্ধ করেছে WhatsApp

Advertisement

যদিও কোম্পানির এই সিদ্ধান্তে খুব বেশি গ্রাহক সমস্যার মুখে পড়বেন না। 2010 সালে iPhone 4 এর সাথে লঞ্চ হয়েছিল iOS 7.1.2 ভার্সান। তবে এই ভার্সানে আগে থেকে WhatsApp ইনস্টল থাকলে তা ব্যবহার করা যাবে। নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না। এর ঠিক আগের বছর লঞ্চ হয়েছিল iPhone 3GS। এই ফোনে শেষ iOS 6.1.6 আপডেট পৌঁছেছিল। 2008  সালের iPhone 3G ফোনেও শেষ একই iOS ভার্সান পৌঁছেছিল। যদিও 7 বছরের পুরোনো ফোন হওয়া সত্বেও iPhone 4S ফোনে এখনো ভালো ভাবেই কাজ করবে WhatsApp। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.