WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 ফেব্রুয়ারি 2026 12:57 IST
হাইলাইট
  • হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করে নির্দিষ্ট সময় ও তারিখ সেট করা যাবে
  • পূর্বনির্ধারিত সূচি মেনে নিজে থেকে প্রাপকের কাছে বার্তা পৌঁছে যাবে
  • পার্সোনাল চ্যাট ও গ্রুপে মেসেজ শিডিউল করা যাবে

WhatsApp is working on a new feature that lets you schedule messages in chats

Photo Credit: Unsplash/appshunter.io

WhatsApp Scheduled Message: জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য কষ্ট করে আর জেগে থাকতে হবে না। রিমাইন্ডার বা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাওয়ারও চান্স থাকবে না। কারণ WhatsApp এমন এক ফিচার আনতে চলেছে, যা মেসেজ পাঠানোর চিরাচরিত পদ্ধতিকে বদলে দেবে। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি শিডিউল মেসেজ বৈশিষ্ট্য চালু করছে, যার মাধ্যমে আগেভাগেই দরকারি মেসেজ টাইপ করে নির্দিষ্ট সময় ও তারিখ সেট করা যাবে। পূর্বনির্ধারিত সেই সূচি মেনেই স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে বার্তা পৌঁছে যাবে। ফিচারটি চালু হওয়ার পর ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে যোগাযোগ আরও সহজ এবং সুবিধাজনক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ আনছে শিডিউল মেসেজ ফিচার

WABetainfo-এর প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপ বর্তমানে এমন একটি নতুন ফিচারের উপর কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটে মেসেজ শিডিউল করে রাখতে পারবে। আগে থেকে শিডিউল করা সেই মেসেজ নির্ধারিত সময়ে নিজে থেকে কনট্যাক্টে পৌঁছে যাবে। মেসেজ টাইপ করে নির্দিষ্ট তারিখ এবং সময় অনুসারে সেটি শিডিউল করা যাবে।

Advertisement

রিপোর্টে স্পষ্ট করে বলা হয়নি, ফিচারটি ঠিক কোথা থেকে অ্যাক্সেস করা যাবে। তবে এটি চ্যাটের থ্রি-ডট মেনুতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে  কোনও মেসেজ শিডিউল করার পর সেটি চ্যাট ইনফো স্ক্রিনের একটি আলাদা সেকশনে দৃশ্যমান হবে। সেখানে কত মেসেজ শিডিউল করা আছে, তাও দেখা পাবে। এছাড়াও, পাঠানোর আগে পূর্বনির্ধারিত যে কোনও বার্তা ডিলিট করার সুবিধা থাকছে।

মেসেজ ডেলিভারির আগেই মুছে ফেললে প্রাপকের ডিভাইসে কোনও নোটিফিকেশন আসবে না। iOS 26.7.10.72 হোয়াটসঅ্যাপ বিটা আপডেটে আসন্ন ফিচারটিকে খুঁজে পাওয়া গিয়েছে। iOS সংস্করণে শর্টকার্টস অ্যাপ ব্যবহার করে মেসেজ শিডিউল করা যায় ঠিকই, কিন্তু সেটি বিল্ট-ইন ফিচারের মতো সুবিধাজনক নয়। এটি চালু হলে সরাসরি অ্যাপের ভিতর থেকে পার্সোনাল চ্যাট ও গ্রুপে মেসেজ শিডিউল করা যাবে।

হোয়াটসঅ্যাপের শিডিউল মেসেজ ফিচার বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই আপডেটের মাধ্যমে সবার জন্য উপলব্ধ হবে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে। নতুন সদস্যরা গ্রুপে যুক্ত হওয়ার পর আগে মেম্বারদের পাঠানো 25 থেকে সর্বোচ্চ 100 মেসেজ দেখতে পারবে।

Advertisement

গ্রুপে নতুন মেম্বার যুক্ত হলে একটি অপশন দেখা যাবে। অ্যাডমিন এবং সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবে, আগের চ্যাট শেয়ার করা হবে কিনা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যখন মেসেজ হিস্ট্রি পাঠানো হবে, তখন স্বচ্ছতার জন্য সকল সদস্যরা জানতে পারবে। ফিচারটি ধাপে ধাপে রোলআউট হচ্ছে। অর্থাৎ সমস্ত ব্যবহারকারীর কাছে শীঘ্রই পৌঁছে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  2. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  3. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  4. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  5. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  6. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  7. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  8. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  9. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  10. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.