WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ

অফিসের কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন খুলে কাজ করার অভ্যাস থাকলে সতর্ক হোন।

WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ

Photo Credit: Pexels/Rahul Shah

Home Ministry’s I4C has published a list of precautionary measures

হাইলাইট
  • অফিসের ল্যাপটপে WhatsApp Web ব্যবহারে সতর্কবার্তা I4C-র
  • হোয়াটসঅ্যাপের ওয়েবে সংবেদনশীল কাজ না করার পরামর্শ
  • ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ সতর্কতামূলক নির্দেশিকা প্রকাশ
বিজ্ঞাপন

অফিসের কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন খুলে কাজ করেন? সতর্ক না হলে ঘটতে পারে বড় বিপদ। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বা I4C অ্যাডভাইজরি জারি করে সতর্কবার্তা দিয়েছে। কেন্দ্রীয় সংস্থাটির থ্রেট অ্যানালিসিস উইং জানিয়েছে, হ্যাকাররা হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে অ্যাকাউন্ট হাইজ্যাক করতে পারে। ওই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণাও হতে পারে। পার্সোনাল চ্যাট অন্য কেউ পড়ে ফেললে বিপদের সম্ভাবনা। তাই মেসেজিং প্ল্যাটফর্মটির ওয়েব ভার্সন ব্যবহারের সময় মেনে চলার জন্য সাতটি সতর্কতামূলক পদক্ষেপের কথাও জানিয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। 

ভারতে WhatsApp Web ব্যবহারকারীদের জন্য I4C-র সতর্কবার্তা

সরকারি সংস্থাটি জানিয়েছে, WhatsApp Web-এর সেশন হ্যাক করে অ্যাকাউন্টের রিমোট অ্যাক্সেস পেলে প্রতারণামূলক কাজকর্মে লিপ্ত হতে পারে সাইবার অপরাধীরা। তারা ব্যবহারকারীর মেসেজ পড়তে, তাঁর পরিচয় ব্যবহার করে অন্যদের মেসেজ পাঠাতে, কনট্যাক্ট লিস্ট, এবং গ্রুপ চ্যাটে প্রবেশ করতে পারে। 

অ্যাকাউন্টের মালিকের পরিচয় ব্যবহার করে প্রতারণা, ফিশিং, ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কাজে জড়ানো হতে পারে বলে সতর্ক করেছে তারা। তাদের পরামর্শ, WhatsApp Web ব্যবহার করে কোনও সংবেদনশীল তথ্য আদান-প্রদান করা উচিত নয়।

ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের সময় সুরক্ষিত থাকতে বেশ কিছু টিপস দেওয়া হয়েছে। অ্যাডভাইজরিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েবে  সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক, গোপনীয় বা অন্য কোনও সংবেদনশীল তথ্য আদান-প্রদান না করাই ভাল।”

ডিভাইসে WhatsApp Web সবসময় লগইন করে রাখা থাকে? সুরক্ষিত থাকতে সেই অভ্যাস পাল্টানোর পরামর্শ দিয়েছে সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। কাজ শেষ হওয়ার পর ম্যানুয়ালি লগ-আউট করার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ শুধুমাত্র ব্রাউজারের উইন্ডো বা ট্যাব বন্ধ করলেই লগ-আউট হয়ে যায় না।

কিছু সময়ের জন্য প্রয়োজন হলে ইনকগনিটো অথবা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করার পরামর্শ দিয়েছে সংস্থা। সাইবার ক্যাফে বা অপরিচিত কম্পিউটারে লগ-ইন করার বিষয়েও সতর্ক করা হয়েছে। পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার, ও অন্যের কম্পিউটারে হোয়াটসঅ্যাপে লগ ইন এড়িয়ে চলা উচিত।

আপনার হোয়াটসঅ্যাপ থেকে পরিচিত বা অপরিচিত কারও নম্বরে অযাচিত মেসেজ গেলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। I4C তাদের অ্যাডভাইজরিতে আরও উল্লেখ করে বলেছে, অপারেটিং সিস্টেম, ব্রাউজার, এবং সিকিউরিটি সফটওয়্যার সবসময় আপডেট রাখতে। এছাড়াও, সন্দেহজনক ডাউনলোড, অজানা ফাইল, ক্র্যাকড সফটওয়্যার, এবং অবিশ্বস্ত উৎস থেকে আসা ফাইল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  2. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  3. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  4. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  5. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  6. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
  7. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  8. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  9. AI মডেলের বুদ্ধিমত্তা মাপতে Perplexity স্কোরকে অভিন্ন মাপকাঠি করার প্রস্তাব OpenAI-এর
  10. Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »