আপনার ঘরে লাগানো ফ্যানটি 70 ওয়াটের হলে, এটি প্রতি ঘন্টায় প্রায় 0.070 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবে।
The power consumption of conventional ceiling fans typically ranges between 50W to 80W
তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় তাপপ্রবাহ নিয়ে সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে আমআদমির ভরসা সিলিং ফ্যান। গ্রীষ্মকালে বাড়ির ফ্যান প্রায় সারাদিন ঘুরতে থাকে। খুব কম সময় বিরাম পায়। কিন্তু এই সাধারণ সিলিং ফ্যান বিদ্যুৎ বিলে কতটা প্রভাব ফেলছে, তা অনেকেই জানেন না। ফ্যান দেখতে সাধারণ বা কাজের পদ্ধতি সরল হলেও, দীর্ঘ সময় ধরে চললে অনেকটা ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারে। তাই একবার যদি খরচের বিষয়টা বুঝে ফেলেন, তাহলে অপ্রয়োজনে ফ্যান চালানো নিজে থেকেই বন্ধ করবেন। চলুন দেখে নিই একটি সিলিং ফ্যান দিনে কত টাকার বিদ্যুৎ খরচ করে।
একটি সাধারণ সিলিং ফ্যান সাধারণত 50 ওয়াট থেকে 80 ওয়াট বিদ্যুৎ খরচ করে। ধরা যাক, আপনার ঘরে লাগানো ফ্যানটি 70 ওয়াটের, তাহলে এটি প্রতি ঘন্টায় প্রায় 0.070 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। যদি প্রতিদিন 15 ঘন্টা ফ্যান চালানো হয়, তাহলে দৈনিক 1.05 ইউনিট ইলেকট্রিসিটি লাগবে। 30 দিন বা মাসের হিসেবে খরচ দাঁড়াচ্ছে 31.5 ইউনিট।
ইউনিট পিছু বিদ্যুতের নাম 7 টাকা ধরলে, একটি ফ্যানের পিছনে মাসে প্রায় 220.5 টাকা খরচ করা হচ্ছে। এখন প্রায় প্রত্যেক বাড়িতে তিন থেকে চারটি ফ্যান থাকে। যদি প্রতিদিন তিনটি ফ্যানও চালানো হয়, তাহলে প্রতি মাসে শুধু ফ্যানের জন্য আনুমানিক 882 টাকার বিদ্যুৎ খরচ হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, বিল কমাতে কী করণীয়?
বাজারে এখন বিএলডিসি ফ্যানের রমরমা। এই ফ্যানে ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট প্রযুক্তি ব্যবহার হয়। এতে প্রথাগত ইন্ডাকশন মোটরের পরিবর্তে ব্রাশহীন মোটর ও ইলেকট্রনিক সার্কিট থাকে। এটি মাত্র 25 থেকে 30 ওয়াট বিদ্যুৎ ব্যয় করে সাধারণ ফ্যানের থেকে বেশি বাতাস দেয়। ফলে বিদ্যুৎ খরচ অর্ধেকের বেশি কমে যায়।
বর্তমানে প্রায় সমস্ত BLDC ফ্যান রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। ফলে ব্যবহারের দিক থেকেও সুবিধা। ফ্যানের স্পিড বছরের পর বছর একই থাকে। তবে অসুবিধা একটাই, আর সেটা হল এই ধরনের ফ্যান কিনতে গেলে প্রাথমিক খরচ একটু বেশি। তবে লং টার্ম ভাবলে প্রচুর টাকা সাশ্রয়।
ফ্যান যে প্রযুক্তির হোক না কেন, কিছু সহজ অভ্যাসই বিদ্যুৎ বিল কমাতে বড় ভূমিকা নিতে পারে। যেমন, ঘরে কেউ না থাকলে ফ্যান বন্ধ করে রাখুন। সবসময় ফুল স্পিডে চালিয়ে রাখার দরকার নেই। এতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যয় এড়ানো যায়। সবশেষে সম্ভব হলে পুরনো ফ্যান পাল্টে এনার্জি এফিশিয়েন্ট বিএলডিসি পাখা ব্যবহার করুন৷ দেখবেন, বিদ্যুতের বিল হু হু করে কমছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale