Airtel গ্রাহকরা পাচ্ছে 4,000 টাকার ফ্রি গিফ্ট, এক বছর পুরো বিনামূল্যে Adobe Express Premium

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 জানুয়ারী 2026 19:46 IST
হাইলাইট
  • Airtel গ্রাহকদের জন্য এক বছর Adobe Express Premium ফ্রি
  • সাবস্ক্রিপশনের দাম বার্ষিক প্রায় 4,000 টাকা
  • এটি প্রচুর জেনারেটিভ AI ফিচার্স ও ডিজাইন টেমপ্লেটের অ্যাক্সেস দেবে

Airtel users get Adobe Express Premium free for one year

Photo Credit: Airtel

Airtel কোম্পানির 36 কোটি গ্রাহকদের জন্য বড় খবর। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি আমেরিকান সফটওয়্যার নির্মাতা Adobe এর সাথে হাত মেলানোর ঘোষণা করেছে। ফলে এয়ারটেলের কোটি কোটি গ্রাহক জেনারেটিভ AI ফিচার্সের সাথে Adobe Express Premium এক বছর সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এই পরিষেবা এয়ারটেলের সমস্ত মোবাইল (প্রিপেইড + পোস্টপেইড), Wi-Fi, ও DTH গ্রাহকদের জন্য আনা হয়েছে। Adobe Express Premium ছাত্রছাত্রী, কনটেন্ট ক্রিয়েটর, ছোট ব্যবসায়ী, ও উদ্যোক্তাদের সামনে ক্রিয়েটিভ AI ব্যবহারের এক নতুন দরজা খুলে দেবে বলে মনে করা হচ্ছে।

Adobe Express Premium কী কী সুবিধা দেবে

অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের বার্ষিক পরিষেবা নিতে প্রায় 4,000 টাকা খরচ হয়। কিন্তু এখন সেটা এয়ারটেল গ্রাহকরা নিখরচায় পাবে। সাবস্ক্রিপশনে জেনারেটিভ এআই-চালিত টুলসের মধ্যে রয়েছে ওয়ান ট্যাপ ভিডিও এডিটিং, কাস্টম ইমেজ জেনারেশন, ব্যাকগ্রাউন্ট রিমুভাল, অটো ক্যাপশন, ও ইনস্ট্যান্ট রিসাইজ।

Advertisement

এয়ারটেল গ্রাহকরা অ্যাডোবির 30,000-এর বেশি প্রফেশনাল ফ্রন্ট, 100 জিবি ক্লাউড স্টোরেজ, ও ওয়াটারমার্ক ছাড়াই ছবি এক্সপোর্ট করার সুবিধা পাবে। অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামে হাজার হাজার ডিজাইন টেমপ্লেটের অ্যাক্সেস খুলে যাবে, যার মধ্যে ভারতীয় উৎসব, বিয়ে, এবং লোকাল ব্যবসার জন্য বিশেষভাবে তৈরি টেমপ্লেট আছে। প্ল্যাটফর্মে ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলা ভাষার সাপোর্ট আছে।

ছোট ব্যবসায়ী এবং উদ্যোক্তরা অ্যাডোবির টুলসের সাহায্যে মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন চালাতে পারবে। কনটেন্ট নির্মাতারা রিলস ও শর্টসের ভিডিও এডিটিং বা থাম্বনেইল দ্রুত বানাতে পারবে। স্কুল বা কলেজ পড়ুয়াদের প্রেজেন্টেশন ও প্রজেক্ট বানানো আরও সহজ হয়ে উঠবে। এছাড়াও, সাবস্ক্রিপশনের সাহায্যে চাকরিপ্রার্থীরা সুন্দর সিভি বানাতে পারবে।

Airtel গ্রাহকরা ফ্রি Adobe Express Premium কীভাবে পাবে?

  • Android বা iOS এর অ্যাপ স্টোরে গিয়ে এয়ারটেল থ্যাঙ্কস ইনস্টল করে লগইন করুন।
  • অ্যাপের হোমপেজে গিয়ে 'অ্যাডোবি এক্সপ্রেস' কার্ডে ক্লিক করুন।
  • আপনি 'ক্লেইম OTT' বা 'ডিসকভার এয়ারটেল থ্যাঙ্কস' সেকশনে গিয়েও অফার চেক করতে পারেন।
  • খুঁজে পেলে অফার ক্লেইম করে পরবর্তী ধাপে যান।
  • এরপর অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম অ্যাক্টিভেট করার জন্য রিডাইরেক্ট করা হবে।
  • আপনাকে ইমেইল আইডি দিয়ে সাইন আপ করতে হবে অথবা অ্যাডোবিতে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

মনে রাখবেন, এই অফার জানুয়ারি 29, 2026 থেকে জানুয়ারি 28, 2027 এর মধ্যে রিডিম করতে হবে। সাবস্ক্রিপশন চালু হওয়ার দিন থেকে পরবর্তী 365 দিন বা এক বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  2. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  3. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  4. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  5. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  6. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  7. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  8. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  9. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  10. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.