Adobe

Adobe - ख़बरें

  • দাম এক, সুবিধায় আকাশ-পাতাল তফাত, Jio, Airtel, ও Vi-এর 399 প্ল্যানের তুলনা
    জিও-র 399 প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2.5 জিবি ডেটা, ও প্রতিদিন 100টি SMS আছে। 5G নেটওয়ার্ক থাকা এলাকায় গ্রাহকরা আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করা যাবে। Jio এখন 12 মাসের Canva Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে। এছাড়াও, JioGames Mobile, JioHotstar Mobile+ Hollywood, Fancode, ও 18 মাসের Goole AI Pro অর্ন্তভুক্ত রয়েছে।এয়ারটেলের 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনলিমিটেড লোকাল, STD, ও রোমিং ভয়েস কলিং, ও প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। জিওর মতো এই প্ল্যানেও 5G কভারেজযুক্ত এলাকায় আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা মিলবে। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে থাকছে 28 দিনের জন্য ফ্রি জিওহটস্টার মোবাইল ও Adobe Express Premium-এর 12 মাসের সাবস্ক্রিপশন। ভি-র 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যাবে। অতিরিক্ত পরিষেবার মধ্যে শুধুমাত্রJioHotstar মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত।
  • Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
    এয়ারটেলের 365 দিনের মেয়াদের 3,999 টাকার প্ল্যানে এককালীন 150 জিবি ডেটা মিলছে। প্ল্যানে অর্ন্তভুক্ত 2.5 জিবি দৈনিক ডেটার পাশাপাশি অতিরিক্ত বোনাস ডেটা ব্যবহার করা যাবে। এর বৈধতা পুরো এক বছর থাকবে। এতে 5G নেটওয়ার্ক এলাকায় আনলিমিটেড 5G ব্যবহার করার সুবিধা আছে। গ্রাহকরা আনলিমিটেড লোকাল এবং STD কল ছাড়াও, প্রতিদিন 100টি SMS করতে পারবেন। এছাড়াও, 12 মাসের জন্য Super Duolingo সাবস্ক্রিপশন, 1 বছরের Adobe Premium পরিষেবা, এবং Hellotunes বিনামূল্যে ব্যবহার করতে পারবে গ্রাহকরা।
  • Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
    Airtel Insider রিওয়ার্ডস প্রোগ্রামের অধীনে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ক্লাউড স্টোরেজ, ট্রাভেল মেম্বারশিপ, ডাইনিং অফার, ও প্রোডাক্টিভিটি টুলসের অ্যাক্সেস পাবে। প্রায় 8,500 টাকার পরিষেবা নিখরচায় মিলবে। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে এয়ারটেল ইনসাইডার সেকশন দেখতে পেলেই রিওয়ার্ডস ক্লেইম করতে পারবেন। এতে লিঙ্কডইন প্রিমিয়ামের 3 মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, Adobe Express Premium-এর 12 মাসের ফ্রি সাবস্ক্রিপশন, ও ছয় মাসের গুগল ওয়ানের 100 জিবি ক্লাউড স্টোরেজ-সহ বিভিন্ন সুবিধা অর্ন্তভুক্ত আছে।
  • AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
    দেশের স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রীরা বিনামূল্যে Adobe Acrobat, Firefly AI, ও Photoshop এর মতো উন্নত টুলস ব্যবহার করতে পারবে। শুধু ফ্রি অ্যাক্সেস নয়, AI টুলস কীভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়েও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। নতুন প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, ফলে তারা ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হতে পারবে।
  • Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
    এয়ারটেলের ওয়েবসাইটে কলকাতা এবং পশ্চিমবঙ্গ সার্কেলে পোস্টপেইড রিচার্জ প্ল্যানগুলোর নিচে 4G + 5G আনলিমিটেড ডেটা কথাটি উল্লেখ থাকতে দেখা গিয়েছে। দিল্লি, মুম্বই, তামিলনাড়ু, বা মহারাষ্ট্রের মতো সার্কেলে এই সুবিধা এখনও চালু হয়নি। প্রতিটি পোস্টপেইড প্ল্যানে JioHotstar সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। এছাড়াও, Netflix, Amazon Prime Video, Apple TV, Adobe Express Premium, এবং Google One সহ বিভিন্ন পরিষেবা অর্ন্তভুক্ত থাকছে।
  • Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
    Airtel দু'টি প্রিপেইড রিচার্জ প্ল্যান আপডেট করেছে। সংস্থাটি এক টাকাও দাম না বাড়িয়ে 4G এবং 5G সিমে আনলিমিটেড ডেটা বেনিফিট যুক্ত করেছে। আগের সব সুযোগ সুবিধা অপরিবর্তিত রেখে, শুধু ডেটাকে আনলিমিটেড করে দেওয়া হয়েছে। তবে এতে ফেয়ার ইউজেস লিমিটেড (FUP) প্রযোজ্য থাকবে। আনমিলিটেড 4G ও 5G ইন্টারনেট Airtel এর 399 টাকা এবং 449 টাকা দামের প্ল্যানে কার্যকর হয়েছে।
  • Airtel গ্রাহকরা পাচ্ছে 4,000 টাকার ফ্রি গিফ্ট, এক বছর পুরো বিনামূল্যে Adobe Express Premium
    অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের বার্ষিক পরিষেবা নিতে প্রায় 4,000 টাকা খরচ হয়। কিন্তু এখন সেটা এয়ারটেল গ্রাহকরা নিখরচায় পাবে। জেনারেটিভ AI ফিচার্সের সাহায্যে কনটেন্ট নির্মাতারা রিলস ও শর্টসের ভিডিও এডিটিং বা থাম্বনেইল দ্রুত বানাতে পারবে। ছোট ব্যবসায়ী এবং উদ্যোক্তরা অ্যাডোবির টুলসের সাহায্যে মার্কেটিং করা বা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন চালাতে পারবে। স্কুল বা কলেজ পড়ুয়াদের প্রেজেন্টেশন ও প্রজেক্ট বানানো আরও সহজ হয়ে উঠবে। এছাড়াও, চাকরিপ্রার্থীরা সুন্দর সিভি বানাতে পারবে।

Adobe - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »