দেশে লকডাউন, অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিতে কালঘাম ছুটছে ই-কমার্স কোম্পানিগুলির

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মার্চ 2020 10:32 IST
হাইলাইট
  • ডেলিভারি করতে পারছে না Amazon, Grofers ও Big Basket
  • বেশিরভাগ জিনিসের স্টক শেষ হয়েছে
  • অনেক জায়গায় গুদাম বন্ধ করে দিতে হয়েছে

করোনাভাইরাসের কারণে 21 দিন গোটা দেশে লকডাউন চলবে

বুধবার মধ্যরাত থেকে তালাবন্ধ গোটা দেশ। 21 দিন দেশের নাগরিকদের ঘরে থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই অবস্থায় অনেকেই অত্যাবশ্যকীয় পণ্যের জন্য Amazon, Big Basket, Flipkart ও Grofers এর মতো অ্যাপের সাহায্য নিচ্ছেন। কিন্তু অর্ডার করতে গিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগ জিনিসের স্টক শেষ হয়েছে। অথবা ডেলিভারি দিতে পারছে না কোম্পানিগুলি

সরকারের তরফ থেকে জানানো হয়েছে লকডাউন চললেও অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি চলতে থাকবে। এর মধ্যে রয়েছে, ওষুধ, দুশ, সবজি ও মুদিখানা দ্রব্য ইত্যাদি। যদিও বাড়িতে ডেলিভারি নিতে কাল ঘাম ছুটছে সাধারণ নাগরিকের।

Amazon, Grofers, Big Basket -এ ইতিমধ্যেই বেশিরভাগ জিনিসের স্টক শেষ হয়েছে। Prime Now অ্যাপ থেকে অনেক জায়গায় ডেলিভারি করা যাচ্ছে না। ফলে বিপাকে পরেছেন সাধারণ মানুষ। Amazon -এর তরফ থেকে জানানো হয়েছে ডেলিভারিতে সমস্যা হলেও শীঘ্রই সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।

লকডাউনের কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল Flipkart

“গ্রাহকের চাহিদা ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই মুহূর্তে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস, প্যাকেজ খাবার, স্বাস্থ্য সংক্রান্ত জিনিস, ব্যক্তিগত সুরক্ষার জিনিস। এই জিনিসগুলি দ্রুত ডেলিভার করার জন্য অন্য সব জিনিসের অর্ডার নেওয়া বন্ধ করতে হয়েছে আমাদের।” এক বিবৃতিতে জানিয়েছে Amazon।

Advertisement

Amazon ও Flipkart এর তরফ থেকে Gadgets 360 কে জানানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি এক্সিকিউটিভদের যাতায়াত বন্ধ করেছে পুলিশ। কয়েকটি যায়গায় সাময়িকভাবে কোম্পানির গুদাম বন্ধ রাখতে হয়েছে।

দেশের বহু এলাকায় দোকানের ঝাঁপ নেমেছে। এর পরে অনলাইনেও অত্যাবশ্যকীয় পণ্য অর্ডার করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.