বিনামূল্যে অতিরিক্ত ডেটা দিচ্ছে Vodafone Idea, কীভাবে পাবেন?

বিনামূল্যে 2GB ডেটা ও আনলিমিটেড কল দিচ্ছে Vodafone Idea।

বিনামূল্যে অতিরিক্ত ডেটা দিচ্ছে Vodafone Idea, কীভাবে পাবেন?

নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে Vodafone Idea

হাইলাইট
  • প্রতিদিন 2GB অতিরিক্ত ডেটা দিচ্ছে
  • সঙ্গে আলনলিমিটেড কল
  • নির্বাচিত গ্রাহকরা এই সুবিধা পাবেন
বিজ্ঞাপন

বিনামূল্যে 2GB ডেটা ও আনলিমিটেড কল দিচ্ছে Vodafone Idea। আপাতত নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে সংস্থাটি। কীভাবে গ্রাহক নির্বাচন করা হচ্ছে জানা যায়নি। সম্প্রতি 299 টাকা, 449 টাকা ও 699 টাকা প্ল্যানে ডবল ডেটা দেওয়ার কথা জানিয়েছিল Vodafone Idea। এছাড়াও লকডাউনের কারণে সব ফিচার ফোন গ্রাহকদের ভ্যালিডিটি 3 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল কোম্পানিটি।

সম্প্রতি টুইটারে একাধিক Vodafone Idea গ্রাহক প্রতিদিন 2GB ডেটা ও আনলিমিটেড কলের সুবিধার কথা জানিয়েছেন। সাত দিন এই সুবিধা দিচ্ছে Vodafone Idea।

অতিরিক্ত ডেটা ও আনলিমিটেড কলের জন্য গ্রাহকের কাছ থেকে কোন টাকা নিচ্ছে না টেলিকম  কোম্পানিটি। এর ফলে প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। যদিও সব গ্রাহক এই সুবিধা পাচ্ছেন না। আপাতত নির্বাচিত কিছু গ্রাহককেই অতিরিক্ত সুবিধা দিচ্ছে Vodafone Idea।

কীভাবে জানবেন?

Vodafone Idea নম্বর থেকে 121363 ডায়াল করুন। এই সুবিধা পেলে জানিয়ে দেওয়া হবে। কোম্পানির তরফ থেকে ‘বিশেষ উপহার' এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।

চেন্নাই, কলকাতা, নয়াদিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ সার্কেলের গ্রাহকরা ইতিমধ্যেই অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা জানিয়েছেন। যদিও সব গ্রাহককে এই সুবিধা দিচ্ছে না Vodafone Idea।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »