16 জুলাই থেকে Prime গ্রাহকদের জন্য এক্সক্লিউসিভ সেল আনছে Amazon

এই সেলে 200 টি নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে। এর মধ্যেই OnePlus, Sennheiser, WD, Godrej, Cloudwalker, Seagate, Samsung-এর কতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি রয়েছে।

16 জুলাই থেকে Prime গ্রাহকদের জন্য এক্সক্লিউসিভ সেল আনছে Amazon
হাইলাইট
  • Prime Day sale-এ 200 টি নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে
  • HDFC ব্যাঙ্কের গ্রাহকরা কার্ড পেমেন্টে 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন
  • 16 জুলাই এই সেল শুরু হবে
বিজ্ঞাপন

2017 সালে Prime Day sale-এ বিশাল সাফল্যের পরে 2018 Prime Day sale ঘোষনা করল Amazon। আগামী 16 জুলাই এই সেল শুরু হবে। শুধুমাত্র Amazon Prime গ্রাহকরাই এই সেলে অনশগ্রহন করতে পারবেন। কোম্পানির অফিশিয়াল পেজে জানানো হয়েছে 16 জুলাই দুপুর 12 টা থেকে 18 জুলাই রাত 12 টা পর্যন্ত এই সেল চলবে। এই সেলে আকর্ষনীয় ডিল, প্রোডাক্ট লঞ্চ, ও একাধিক ভিডিও রিলিজ হবে। এই সেলে 6 টি আলাদা ফ্ল্যাশ সেল হবে। এর মধ্যে প্রথম ফ্ল্যাশ সেলটি হবে 16 জুলাই দুপুর 1টায়। এই সেলে HDFC ব্যাঙ্কের গ্রাহকরা কার্ড পেমেন্টে 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

 এই সেলে 200 টি নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে। এর মধ্যেই OnePlus, Sennheiser, WD, Godrej, Cloudwalker, Seagate, Samsung-এর কতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি রয়েছে। এছাড়াও একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে OnePlus 6 জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

কোম্পানির নিজস্ব  Fire TV Stick, Echo এর মতো ডিভাইসগুলিতে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে। যদিও ইতিমধ্যেই Prime Now অ্যাপ ও গ্রোসারিতে ছাড় দিতে শুরু করেছে Amazon।

এর সাথেই বিনামূল্যে এক দিনে ডেলিভারী, প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক ও এক্সক্লিউসিভ ডিলের সুবিধা নিতে পারবেন কোম্পানির প্রাইম গ্রাহকরা। মার্কিন যুক্তরাষ্ট্রেও এই একই দিনে Prime Day sale শুরু হবে। সেই দেশে মাত্র 36 ঘন্টা ধরে এই সেল চলবে বলে জানিয়েছে Amazon।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »