Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুন 2026 19:56 IST
হাইলাইট
  • Apple-এর ডেভেলপার কনফারেন্স WWDC 2026-এ নজর গোটা বিশ্বের
  • আজ নতুন Siri AI ও iOS 27 আত্মপ্রকাশ করতে পারে
  • CEO হিসেবে টিম কুকের এটাই শেষ WWDC

WWDC 2026 willl begin today at 10 am PT (10:30 pm IST)

Photo Credit: Unsplash / Laurenz Heymann

প্রযুক্তিপ্রেমীদের উৎসাহ বাড়িয়ে আজ ঘটা করে উদ্বোধন হবে Worldwide Developer Conference (WWDC) 2026। Apple-এর বার্ষিক ডেভেলপার কনফারেন্সে এখন নজর গোটা বিশ্বের। সফটওয়্যার ও AI নিয়ে নতুন কী ঘোষণা হয়, সে দিকেই চোখ অনুরাগীদের। CEO হিসেবে টিম কুকের এটাই শেষ WWDC। আগামী সেপ্টেম্বর থেকে মার্কিন টেক জায়ান্টটির নতুন বস হচ্ছেন জন টার্নাস। কনফারেন্স শুরুর আগেই একাধিক জল্পনা চলছে, যার মধ্যে iPhone, iPad, ও Mac-এর জন্য নতুন OS ভার্সন রয়েছে। আজ Siri নিয়ে বড় ঘোষণা আসতে পারে। দুই  বছর আগে Apple আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত উন্নত Siri আনার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়িত হতে পারে আজই।

Apple WWDC 2026 কোথায় ও কখন দেখা যাবে

অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স 2026 ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপল পার্কে স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। ইভেন্ট জুন 8 থেকে জুন 12 পর্যন্ত চলবে৷ ভারতীয় সময় রাত 10:30 থেকে শুরু হবে অনুষ্ঠান। লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি দেখা যাবে। অনুষ্ঠান অ্যাপল টিভি অ্যাপ, অ্যাপল ডেভেলপার  অ্যাপ, অ্যাপল ডেভেলপার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে।

Advertisement

এছাড়াও, আপনি নিচে এম্বেড করা ভিডিওতে ক্লিক করে অনুষ্ঠান দেখতে পারবেন। কী-নোট স্পিকারদের মধ্যে বর্তমান CEO টিম কুক থাকবেন। Apple তাদের বিভিন্ন অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে আসতে চলা নতুন ফিচার, পরিবর্তন, এবং ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম iOS 27, iPadOS 27, watchOS 27, tvOS 27, ও visionOS 27 নামে আত্মপ্রকাশ করতে পারে। তবে সবচেয়ে বড় চমক হতে পারে সিরি। AI প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বছর দুয়েক আগে আপগ্রেডের প্রতিশ্রুতি দিলেও তা রাখতে পারেনি টেক জায়ান্টটি। 

Advertisement

নতুন সংস্করণের সিরি শুধু ভয়েস অ্যাসিস্ট্যান্টে সীমাবদ্ধ না থেকে একটি পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের মতো কাজ করবে বলে শোনা যাচ্ছে। ব্যবহারকারী শুধু ভয়েস কমান্ড দেওয়ার পরিবর্তে স্বাভাবিক ভাষায় জটিল প্রশ্ন রাখতে পারবেন। এটি ChatGPT ও Gemini-এর মতো বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WWDC 2026, WWDC, Apple, iOS 27, Siri, iPadOS 27, iPhone
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.