শুরু হল Diwali With Mi Sale: বিভিন্ন Xiaomi প্রোডাক্টে মিলছে দেদার ছাড়

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 অক্টোবর 2019 13:19 IST
হাইলাইট
  • 19,999 টাকায় পাওয়া যাবে Redmi K20
  • 11,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 7 Pro
  • 17 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে

17 অক্টোবর পর্যন্ত চলবে Diwali With Mi sale

Mi.com থেকে শুরু হল Diwali With Mi Sale। এই সেলে বিভিন্ন Xiaomi স্মার্টফোন, স্মার্টটিভি আর অ্যাকসেসারিজের দাম কমেছে। 17 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। সস্তা হয়েছে সব দামের স্মার্টফোন, স্মার্টটিভি, ফিটনেস ব্যান্ড, স্পিকার ও বিভিন্ন অ্যাকসেসারিজ।

SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে এই সেলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। Bajaj Finserv এর মাধ্যমে মিলবে নো-কস্ট ইএমআই।

Advertisement

Realme Festive Days Sale: এক ঝলকে সেরা অফারগুলি দেখে নিন

Diwali With Mi Sale: স্মার্টফোনে অফার

11,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 7 Pro। বেস ভেরিয়েন্টে এই ফোনে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। আগে এই ফোনের দাম ছিল 13,999 টাকা। 7,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y3। 8,999 টাকা থেকে Redmi Note 7S এর দাম শুরু হচ্ছে।

15,999 টাকা থেকে Poco F1 এর দাম শুরু হচ্ছে। 24,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi K20 Pro। 19,999 তাকা থেকে Redmi K20 পাওয়া যাচ্ছে।

Advertisement

শুরু হল Flipkart Big Diwali Sale 2019: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন

Diwali With Mi Sale: স্মার্ট টিভির অফার

এই সেলে সস্তা হয়েছে একাধিক Mi TV মডেল। 20,999 তাকায় পাওয়া যাচ্ছে 43 ইঞ্চি Mi TV 4A Pro স্মার্ট টিভি। চলতি বছরে 22,999 টাকায় এই টিভি লঞ্চ হয়েছিল। 13,999 টাকা থেকে দাম কমে 11,999 টাকা দামে লঞ্চ হয়েছে 32 ইঞ্চি Mi TV 4C Pro।

Vivo Grand Diwali Fest Sale: কোন ফোনে কত ছাড়? দেখে নিন

Advertisement

Diwali With Mi Sale: অন্যান্য অফার

এই সেলে 2,499 টাকায় পাওয়া যাবে Mi Home Security Camera 360। 7,999 টাকায় পাওয়া যাবে Mi Air Purifier 2S। এছাড়াও সস্তা হয়েছে চার্জার, ডেটা কেবেল ও অন্যান্য অ্যাকসেসারিজ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.