Flipkart Big Billion Days Sale 2019: কোন ফোনে কত ছাড়? দেখে নিন

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyya, আপডেট: 18 সেপ্টেম্বর 2019 12:11 IST
হাইলাইট
  • Realme 3 Pro ফোনে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে
  • 34,999 টাকায় Samsung Galaxy S9+ পাওয়া যাবে
  • সস্তা হবে Redmi Note 7S

Flipkart Big Billion Days 2019: 30 সেপ্টেম্বর থেকে স্মার্টফোনে ডিল শুরু হবে

29 সেপ্টেম্বর শুরু হচ্ছে Flipkart Big Billion Days Sale 2019। 30 সেপ্টেম্বর স্মার্টফোন সহ সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্টে সেল শুরু হবে। 4 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। Axis Bank ক্রেডিট ও ডেবিট কার্ড আর ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে এই সেলে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এই সেলে Samsung Galaxy S9+, Realme 3 Pro, Motorola One Vision, Redmi Note 7S সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে বিশাল ছাড় দেবে Flipkart।

ইতিমধ্যেই Flipkart এ এই সেলের বিভিন্ন অফার সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে 34,999 টাকায় পাওয়া যাবে Samsiung Galaxy S9+। 11,999 টাকায় পাওয়া যাবে Realme 3 Pro। অর্থাৎ 2,000 টাকা সস্তা হবে এই Realme স্মার্টফোন।

Advertisement

চলতি মাসে শুরু হবে Amazon Great Indian Festival 2019: সেরা অফারগুলি দেখে নিন

5,000 টাকা সস্তা হয়ে 14,999 টাকায় পাওয়া যাবে Motorola One Vision। সম্প্রতি 19,999 টাকায় এই ফোন লঞ্চ হয়েছিল।

এছাড়াও Flipkart এ জানানো হয়েছে সেলের সময় সস্তা হবে Redmi Note 7S ফোনের 4GB RAM ভেরিয়েন্ট। যদিও এই ফোন কত সস্তা হবে জানায়নি ই-কমার্স কোম্পানিটি। 20 সেপ্টেম্বর এই সেল সম্পর্কে আরও তথ্য সামনে নিয়ে আসবে Flipkart।

Advertisement

20 সেপ্টেম্বর থেকে রোজ স্মার্টফোনের নতুন ডিল সামনে নিয়ে আসবে Flipkart। Apple, Xiaomi, Realme, Oppo, Vivo, Google, Infinix সহ সব জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন সস্তা হবে এই সেলে। Redmi K20 Pro, Asus 6Z, Oppo Reno 2z, Pixel 3a, Redmi Note 7 Pro, Realme 5, Oppo F11 Pro, Redmi 7A, Realme C2 ফোনে আকর্ষনীয় অফার পাওয়া যাবে বলে জানিয়েছে Flipkart।

এই সেলে বিভিনন্ন স্মার্টফোনে দুর্দান্ত ছাড়ের সাথেই থাকছে নো কস্ট ইএমআই, বিভিন্ন ব্যাঙ্ক অফার। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনলে অতিরিক্ত ছাড় মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, Big Billion Days 2019, Big Billion Days
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  2. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  3. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  4. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  5. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  6. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  7. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
  8. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
  9. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  10. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.