Big Billion Days

Big Billion Days - ख़बरें

  • 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
    বর্তমানে 50,000 টাকার নিচে শক্তিশালী প্রসেসর এবং ফিচার্সের ল্যাপটপের সংখ্যা খুব কম। তবে Amazon Great Indian Festival ও Flipkart Big Billion Days সেলে সীমিত সময়ের জন্য একাধিক ল্যাপটপের দাম 50 হাজারের মধ্যে চলে এসেছে। Asus, Samsung, HP, Dell, ও MSI ল্যাপটপে পাওয়া যাচ্ছে অফার। নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI ও 5,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অ্যামাজন ও ফ্লিপকার্ট সেলে সেরা পাঁচটি বাজেট ল্যাপটপ দেখুন।
  • Flipkart ও Amazon-এর পুজো সেলে 50,000 টাকার নিচে সেরা 5 স্মার্টফোন
    Amazon এবং Flipkart সেলে 50,000 টাকার নিচে অন্যতম সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S25 FE। এটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। গেমিং স্মার্টফোন কিনতে চাইলে OnePlus Nord 6 এবং Redmi Turbo 5 দুর্দান্ত অপশন। ক্যামেরার জন্য Motorola Edge 70 Pro+ সেরা। Google Pixel 10a মডেলেও বাম্পার ডিসকাউন্ট।
  • Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
    Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival সেল শুরু হয়ে গিয়েছে। অক্টোবরের সেল দুই সংস্থার জন্যেই বছরের সবথেকে বড় ইভেন্ট। তাই বছরের অন্যান্য সেলগুলোর তুলনায় এখন অফার, ডিসকাউন্ট, ও সুযোগ-সুবিধা বেশি। বিভিন্ন দামের স্মার্টফোনে প্রচুর ছাড় দিচ্ছে। সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এমন পাঁচটি ফোন সম্পর্কে জেনে নিন।
  • Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
    Amazon Great Indian Festival ও Flipkart Big Billion Days শুরু হওয়ার একদিন আগেই ল্যাপটপ, গেমিং ডিভাইস, ট্যাবলেট, ও ডেস্কটপে বিশেষ অফার ঘোষণা করেছে আসুস। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Asus Vivobook 15 (Core 5 120U) ল্যাপটপের দাম কমে 66,990 টাকা হবে। এর MRP 1,59,990 টাকা। গেমিং ল্যাপটপের মধ্যে Asus TUF Gaming F16 বিক্রি হবে 1,10,990 টাকায়। এমআরপি ছিল 1,94,990 টাকা। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে OLED ডিসপ্লে-সহ Asus Pad T320-এর দাম 45,990 টাকা থেকে 35,990 টাকায় নেমে আসবে। 86,990 টাকা এমআরপি-র Vivobook 15 (Core 3 100U) পাওয়া যাবে 52,990 টাকায়। ডেস্কটপ পিসি-র মধ্যে Asus V440 AiO-এর 256 জিবি এবং 512 জিবি ভ্যারিয়েন্ট যথাক্রমে 51,990 টাকা ও 55,990 টাকায় মিলবে।
  • 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
    Flipkart এবার Samsung Galaxy S25 এবং Galaxy S25 FE-এর সেল প্রাইস প্রকাশ করেছে। Big Billion Days Sale 2026- Galaxy S25 পাওয়া যাবে 57,999 টাকার শুরুর দামে। সমস্ত অফার ও ছাড় ধরার পর এই কার্যকর মূল্য। বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 74,999 টাকায়। অর্থাৎ, 17,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। Galaxy S25 FE এখনই 46,999 টাকায় কেনা যাচ্ছে। সব অফার ধরে বেস ভ্যারিয়েন্টের এই দাম। ফোনটির লঞ্চ প্রাইস ছিল 59,999 টাকা।
  • Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
    Flipkart Big Billion Days সেল চলাকালীন Oppo-এর কোন ফোন কত দামে পাওয়া যাবে, তা এবার প্রকাশ্যে এসেছে। Oppo Find X9 Ultra পাওয়া যাবে 1,53,999 টাকায়। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 1,69,999 টাকা। Oppo Find X9s বিক্রি হবে 72,999 টাকায়। এটি বর্তমানে ফ্লিপকার্টে 84,999 টাকা দামে লিস্টেড আছে। Oppo K14 Lite সেলে 16,999 টাকার পরিবর্তে 14,999 টাকায় পাওয়া যাবে। অন্য দিকে, Oppo K14x 5G মিলবে 16,999 টাকায়, যেখানে এখন লিস্টিং প্রাইস 18,999 টাকা।
  • পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
    অক্টোবর 9 থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026। ফ্লিপকার্ট এবার Samsung-এর বিভিন্ন ফোনের উপর বিশেষ অফার প্রকাশ করেছে। Samsung Galaxy S25 FE মডেলের কার্যকর দাম 4X,XXX টাকায় নেমে আসবে। সঠিক দাম এখনও প্রকাশ হয়নি। তবে অফার ধরে 50,000 টাকার নিচে মধ্যে কেনা যাবে বলে আশা করা হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় দাম ছিল 59,999 টাকা। Samsung Galaxy S25 মডেলের দাম 60,000 টাকার নিচে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে Samsung Galaxy A36 পাওয়া যাবে 30,000 টাকার মধ্যে। Galaxy F70 Pro-এর দামও 30,000 টাকার নিচে চলে আসবে।
  • 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
    ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে গুগল পিক্সেল 11 মডেলের কার্যকর দাম 69,999 টাকায় নেমে আসবে। আগস্টে লঞ্চের সময় 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য ছিল 89,999 টাকা। ছাড়ের মধ্যে 12,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 6,000 টাকা এক্সচেঞ্জ অফার, এবং 2,000 টাকা মূল্যের সুপারকয়েন ধরা হয়েছে। ফোনটি নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে৷ বর্তমানে গুগলের সবচেয়ে সস্তা ফোন Pixel 10a-এর উপরেও বিশেষ অফার দেওয়া হয়েছে। সেলে 39,999 টাকা দাম রাখা হয়েছে। ফোনটির 8 জিবি ও 512 জিবি স্টোরেজের লঞ্চ প্রাইস ছিল 49,999 টাকা।
  • 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
    বিগ বিলিয়ন ডেজ শুরু হওয়ার আগে এখন Motorola তাদের একাধিক ফোনে অফারের ঘোষণা করেছে। Edge, Moto G, ও Signature স্মার্টফোন ডিসকাউন্টে পাওয়া যাবে। Moto G06 Power বিক্রি হবে 13,999 টাকায়। এটি 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অফার করে। Moto G37 Power পাওয়া যাবে 16,999 টাকা থেকে। Motorola Edge 70 Fusion কেনা যাবে 29,999 টাকার শুরুর দামে। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। বর্তমান এই ভ্যারিয়েন্ট 30,999 টাকায় লিস্টেড আছে। Motorola Edge 70 Pro বিক্রি হবে 36,999 টাকা থেকে। 8 জিবি + 128 জিবি স্টোরেজ বর্তমানে 39,999 টাকায় লিস্টেড আছে।
  • Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
    অক্টোবর 9 থেকে Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে। তার আগে আর্লি বার্ড ডিল প্রকাশ করতে শুরু করেছে ই-কমার্স সংস্থাটি। ফলে মূল সেলের আগেই বিভিন্ন সংস্থার মোবাইল ফোন আকর্ষণীয় অফারে কেনাকাটা করার সুযোগ মিলবে।। Oppo K14 5G সেলে কেনা যাবে 23,499 টাকায়। ফোনটির বর্তমান দাম 25,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 40,999 টাকায় পাওয়া যাবে। ভ্যারিয়েন্টের বর্তমান দাম হল 44,999 টাকা। Samsung Galaxy S25 5G-এর দাম 59,999 টাকার নিচে চলে আসবে। 12 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন এখন বিক্রি হচ্ছে 69,999 টাকায়।
  • অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
    অক্টোবর 9 থেকে ফ্লিপকার্টের সমস্ত গ্রাহকদের জন্য বিগ বিলিয়ন ডেজ সেল 2026 শুরু হবে। তবে ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, এবং ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে। টপ ডিলস শীঘ্রই প্রকাশিত হবে। নির্দিষ্ট কোনও পণ্যে কতটা ছাড় মিলবে, তা এখনও জানানো হয়নি। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
    ফ্লিপকার্ট অ্যাপের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ছবিতে লেখা আছে, সেল অক্টোবর 9 থেকে শুরু হবে। ফ্লিপকার্ট প্লাস সদস্যরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। তবে কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে সেলের দিনক্ষণ ঘোষণা করেনি।
  • Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
    Flipkart Big Festive Dhamaka Sale 2025 আজ মধ্যরাত (অক্টোবর 4) থেকে শুরু হয়ে অক্টোবর 8 পর্যন্ত চলবে। বিগ বিলিয়ন ডেজের স্টাইলে ফ্লিপকার্ট বিগ ফেস্টিভ ধামাকা সেলেও একঝাঁক আকর্ষণীয় অফারের ঘোষণা করা হয়েছে। HDFC ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।। HDFC ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
    ফ্লিপকার্টে কোনও অফার ছাড়াই Nothing Phone 3 বিক্রি হচ্ছে 39,999 টাকায়, যা 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। লঞ্চের সময় দাম রাখা হয়েছিল 79,999 টাকা। অর্থাৎ স্মার্টফোনটির দাম কমতে কমতে অর্ধেকে নেমে এল। আবার Axis Flipkart ও SBI Flipkart ক্রেডিট কার্ড গ্রাহকরা 2,000 টাকার বেশি ক্যাশবাক পাবেন।
  • সস্তায় জিনিস কেনার লাস্ট চান্স, এই তারিখ শেষ হচ্ছে Flipkart Big Billion Days সেল
    Flipkart Big Billion Days সেল অক্টোবর 2 অর্থাৎ দশমীর দিন শেষ হবে। এটি সেপ্টেম্বর 23 সকল ব্যবহারকারীর জন্য শুরু হয়েছিল এবং আজ এর ষষ্ঠ দিন। বিগ বিলিয়ন ডেজ সেলে অ্যাক্সিস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পাচ্ছে।

Big Billion Days - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »