অক্টোবর 8 থেকে Flipkart Big Billion Days 2026 সেলের আর্লি অ্যাক্সেস পাওয়া যাবে।
Photo Credit: Flipkart
Flipkart Big Billion Days Sale 2026 will begin on October 9
Flipkart Big Billion Days Sale 2026-এর দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল। প্রতি বছর পুজোর মুখে আয়োজিত হয় ফ্লিপকার্টের এই মেগা সেল ইভেন্ট। সেল শুরু হওয়ার অপেক্ষা করেন কোটি কোটি গ্রাহক। এখন সেই অপেক্ষার অবসান ঘটল। তাই আজ থেকেই উইশলিস্টে যোগ করতে থাকুন পছন্দের প্রোডাক্ট। সে স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব, ল্যাপটপ, ও গৃহস্থালীর কাজে ব্যবহৃত জিনিস হোক অথবা পোশাকআশাক। অক্টোবর 8 থেকে Flipkart Big Billion Days 2026 সেলের আর্লি অ্যাক্সেস পাওয়া যাবে। ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা অন্যান্য গ্রাহকদের 24 ঘন্টা আগেই সেল প্রাইসে কেনাকাটা করতে পারবে।
অক্টোবর 9 থেকে ফ্লিপকার্টের সমস্ত গ্রাহকদের জন্য বিগ বিলিয়ন ডেজ সেল 2026 শুরু হবে। তবে ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, এবং ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে। ফ্লিপকার্ট অ্যাপে দেখা টিজারে বেগুনি রঙের ফ্যান্টাসি থিমের ডিজাইন দেখা গিয়েছে।
সেখানে জানানো হয়েছে, সেলের টপ ডিলস শীঘ্রই প্রকাশিত হবে। নির্দিষ্ট কোনও পণ্যে কতটা ছাড় মিলবে, তা এখনও জানানো হয়নি। তবে টিজার থেকে বিগ বিলিয়ন ডেজ সেল 2026-এ অংশ নেওয়া ব্যাঙ্ক ও ব্র্যান্ডগুলোর সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় মিলবে। তবে টিজারে এখনও অফারের শর্ত জানানো হয়নি। নূন্যতম লেনদেনের অঙ্ক, সর্বোচ্চ কত টাকা ছাড় পাওয়া যাবে, এবং কোন কোন পণ্যের ক্ষেত্রে অফার প্রযোজ্য হবে, তা এখনও ঘোষণা হয়নি।
সেলের টিজারে Acer, Haier, Aristocrat, ও TCL-এর মতো একাধিক ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। এই সংস্থাগুলির প্রোডাক্টে বড় ডিসকাউন্ট থাকতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এই মুহূর্তে ফ্লিপকার্ট সবচেয়ে বড় অফারগুলো গোপন রাখছে। বিভিন্ন পণ্যের সেল প্রাইস এবং ছাড়ের পরিমাণ আলাদাভাবে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, 2025 সালে Flipkart Big Billion Days শুরু হয়েছিল সেপ্টেম্বর 23। গত বছর পুজোও অনেক আগে শুরু হয়েছিল। Plus ও Black মেম্বাররা 24 ঘন্টা আগে অ্যাক্সেস পেয়েছিল। গতবারও Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে করা পেমেন্ট 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়েছিল কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999