Flipkart Big Billion Days 2026 সেলের একাধিক পোস্টার অনলাইনে ছড়িয়ে পড়েছে।
Photo Credit: Flipkart
Flipkart Big Billion Days Sale began on September 23 last year
Flipkart Big Billion Days 2026 সেলের দামামা বেজে গেল। এখন থেকেই উইশলিস্টে যোগ করতে থাকুন পছন্দের প্রোডাক্ট। প্রতি বছর উৎসবের মরশুমের আগে এই সেলের দিকে তাকিয়ে থাকে কোটি কোটি মানুষ। Flipkart এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু তার আগেই বিগ বিলিয়ন ডেজ সেলের তারিখ এবং অফার ফাঁস হয়ে গিয়েছে। অক্টোবর মাসের শুরুতেই ফ্লিপকার্টের বার্ষিক মেগা সেল ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, গৃহস্থালীর কাছে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ও একাধিক পণ্যে বড়সড় ডিসকাউন্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবারও Flipkart Plus সদস্যরা সাধারণ গ্রাহকদের 24 ঘন্টা আগেই সেল প্রাইসে কেনাকাটা করতে পারবে।
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজের একাধিক পোস্টার ছড়িয়ে পড়েছে। তার মধ্যে বেশ কিছু ছবি ফ্লিপকার্টের মোবাইল অ্যাপের স্ক্রিনশট বলে মনে করা হচ্ছে। ছবিতে লেখা আছে, সেল অক্টোবর 9 থেকে শুরু হবে। ফ্লিপকার্ট প্লাস সদস্যরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে।
লিক হওয়া পোস্টার সত্যি হয়ে থাকলে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় মিলবে। এছাড়াও, এক্সচেঞ্জ অফার পাওয়া যেতে পারে। কিন্তু অফার পেতে কী কী শর্ত পূরণ করতে হবে, সর্বোচ্চ কত টাকা ছাড় দেওয়া হবে, ও ঠিক কোন কোন কার্ডে অফার থাকবে, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, 2025 সালে Flipkart Big Billion Days শুরু হয়েছিল সেপ্টেম্বর 23 তারিখে। গত বছর অবশ্য পুজোও অনেক এগিয়ে শুরু হয়েছিল। Plus ও Black মেম্বাররা 24 ঘন্টা আগে অ্যাক্সেস পেয়েছিল। গতবারও Axis ও ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 10 শতাংশ ডিসকাউন্ট দিয়েছিল কোম্পানি।
2025 সালের সেলে ফ্লিপকার্ট প্লাস ও ব্ল্যাক সদস্যরা অতিরিক্ত অফার পেয়েছিলেন। যার মধ্যে বেশি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং আরও বেশি সুপারকয়েন রিওয়ার্ডস অর্ন্তভুক্ত ছিল। নিয়মিত ক্রেতাদের অন্যদের তুলনায় বাড়তি সুবিধা দিতেই এমন কৌশল।
প্রসঙ্গত, সেলের তারিখ এবং অফার সম্পর্কে এখনও ফ্লিপকার্টের তরফে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি। ফলে শেষ মুহূর্তে সেলের দিনক্ষণ ও অফারে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সংস্থা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা মাত্রই পাঠকদের কাছে সেই খবর পৌঁছে দেবো আমরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999